সময় কলকাতা ডেস্ক, ৫ অক্টোবর: এবারের পুজোয় নিশ্চিন্তে করুন প্যান্ডেল হপিং। বাড়ি ফেরার চিন্তা আর থাকছে না। পূর্বরেল পরিষেবা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের উত্তর এবং দক্ষিণ শাখায় বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করেছে। শুধু শিয়ালদহ নয়, হাওড়া ডিভিশনেও বিশেষ ট্রেন চলবে পুজোর চার দিন। এখন ঠাকুর দেখা শেষ করতে একটু রাত হয়ে গেলেও আর সমস্যা হবে না বাড়ি ফিরতে।

আরও পড়ুন: উত্তপ্ত জয়নগরে হাজির অগ্নিমিত্রা-মীনাক্ষীরা, জবাব চেয়ে মুখোমুখি বচসা পুলিশের সঙ্গে
ভারতে যত জায়গায় দুর্গা পুজো হয় তার মধ্যে কলকাতায় শ্রেষ্ঠ। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই চারদিন হাজির হয় কলকাতায়। কার্যত বিপুল ভিড়ের সম্মুখীন হতে হয় কলকাতাকে। এবার সেই ভিড়ের কথা মাথায় রেখেই বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনে ষষ্ঠী থেকে দশমী ২০টি বিশেষ ট্রেন চালানো হবে। পূর্ব রেলের প্রকাশিত সূচি অনুযায়ী, এই ২০টির মধ্যে ১৮টি বিশেষ ট্রেন চলবে রাতে। কল্যাণী, রানাঘাট, নৈহাটি, বনগাঁ, কৃষ্ণনগর, ডানকুনি, বজবজ এবং বারুইপুরের যাত্রীরা মধ্যরাত পর্যন্ত ঠাকুর দেখেও ইচ্ছামত বাড়ি ফিরতে পারবেন। শিয়ালদহ থেকে রাত দেড়টা এবং আড়াইটে নাগাদ কল্যাণী যাওয়ার ট্রেন পাওয়া যাবে। ১২টা ৪০ মিনিট নাগাদ ছাড়বে রানাঘাট লোকাল। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী ট্রেন পাওয়া যাবে রাত ১টা ৪৫ মিনিটে। এছাড়াও রাত ১টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে বনগাঁ যাওয়ার ট্রেন। বারাসাত শাখার যাত্রীরাও এই ট্রেনেই বাড়ি ফিরতে পারবেন মাঝরাতে।
আরও পড়ুন: Durga Puja: বাসন্তী পোলাও, চিকেন কষা থেকে মটন বিরিয়ানি, জেলবন্দীদের জন্য এলাহী আয়োজন কারা দফতরের
উত্তরের পাশাপাশি শিয়ালদহের দক্ষিণ সাক্ষাতেও বিশেষ ট্রেন চলবে। বারুইপুর এবং শিয়ালদহের মধ্যে তিন জোড়া বিশেষ ট্রেনের সময়সূচিও জানিয়েছে পূর্বরেল। সেই সূচি অনুযায়ী শিয়ালদহ থেকে বারুইপুরগামী বিশেষ ট্রেনগুলি দুপুর ৩টে ২৫ মিনিট, রাত সাড়ে ১২টা এবং রাত ২টো ২০ মিনিটে ছাড়বে। এবং বজবজগামী শেষ ট্রেন ছাড়বে রাত ১১টা ৩০ মিনিটে।
শিয়ালদহের পাশাপাশি বিশেষ ট্রেন দেওয়া হাওড়া ডিভিশনেও। বর্ধমান (মেইন এবং কর্ড), ব্যান্ডেল এবং সরাসরি হাওড়া থেকে তারকেশ্বর না হলেও শেওরাফুলি থেকে তারকেশ্বর যাবে ট্রেনগুলি। হাওড়া থেকে বর্ধমান (মেন) যাওয়ার বিশেষ ট্রেনটি চলবে রাত ১২টা ৪৫ মিনিটে এবং রাত ১টা ৫০ মিনিটে। হাওড়া থেকে ব্যান্ডল যাওয়ার বিশেষ ট্রেন ছাড়বে রাত ১টায়। শেওড়াফুলি-তারকেশ্বরের মধ্যে রাত ১২টা ২৫ মিনিটে একটি বিশেষ ট্রেন চলবে। বড় জংশন স্টেশন গুলিতে পুজোর সময় কেউ শরীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে যাত্রীদের জন্য জরুরী চিকিৎসার ব্যবস্থাও রাখবে সরকার। পাশাপাশি মধ্যরাতের ট্রেন গুলিতে যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তা কর্মীও মোতায়েন করার সিদ্বান্ত নিয়েছে পূর্বরেল।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা