Home » জয়নগর কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ মৃতার বাবা, দু’টি আবেদন শুনতে হবে আদালতকে

জয়নগর কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ মৃতার বাবা, দু’টি আবেদন শুনতে হবে আদালতকে

সময় কলকাতা ডেস্ক, ৬ অক্টোবরঃ জয়নগর কাণ্ডে মৃতার বাবার দুই আবেদন নিয়ে এ বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল রাজ্য পুলিশ। শনিবার রাতেই উচ্চ আদালতে আবেদন করা হয়। আদালত সূত্রে খবর, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জরুরি ভিত্তিতে মামলার শুনানি শুরু করার নির্দেশ দিয়েছেন। সেই মতো রবিবার দুপুর ২টোয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ওই মামলার শুনানি হতে পারে বলে খবর আদালত সূত্রে।

আরও পড়ুনঃ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, পরে বিষ খাইয়ে খুন, মেদিনীপুরে অভিযোগ দুই প্রতিবেশীর বিরুদ্ধে

পুলিশ সূত্রে খবর, মৃতার বাবা আবেদন করেছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই যাতে মেয়ের দেহের ময়নাতদন্ত করা হয়। পাশাপাশি কোনও কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের ব্যবস্থা করার আবেদন করেছেন মৃতার বাবা। এই দুই আবেদন নিয়ে প্রথম নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিশ। নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দেয়। পরে শনিবার গভীর রাতেই হাই কোর্টের দ্বারস্থ হয় পুলিশ।

আরও পড়ুনঃ কোচ বদলালেও ভাগ্য বদলালো না, হেরেই চলেছে ইস্টবেঙ্গল

ন’বছরের শিশুকে ধর্ষণ-খুনের অভিযোগকে কেন্দ্র করে শনিবার দিনভর অগ্নিগর্ভ ছিল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। শুক্রবার রাতে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি জলাভূমি থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। তার পর শনিবার সকাল থেকেই এলাকায় বিক্ষোভ শুরু হয়। পরিবার ও গ্রামবাসীদের দাবি, নাবালিকা নিখোঁজ হওয়ার পর পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু প্রথমে পুলিশের ভূমিকা সদর্থক ছিল না। পুলিশ যদি প্রথমেই তৎপর হত, তা হলে নাবালিকার এই পরিণতি হত না। পুলিশ অবশ্য সেই অভিযোগ মানেনি। এক যুবককে গ্রেফতারও করেছে তারা। রাতেই কলকাতার মোমিনপুরের কাটাপুকুর মর্গে নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল পুলিশ। কিন্তু পরিবার ও স্থানীয়দের চাপ ও রাজনৈতিক টানাপড়েনের জেরে শেষ পর্যন্ত নাবালিকার দেহের ময়নাতদন্ত হয়নি।

About Post Author