স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ অক্টোবরঃ স্বপ্নের ফর্মে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘ডিবু’ মার্টিনেজ। গত সপ্তাহে হ্যারি কেন, লেরয় সানে সমৃদ্ধ বায়ার্নের শক্তিশালী আক্রমণভাগকে রুখে দিয়েছিলেন। তিন কাঠির তলায় তাঁর অনবদ্য পারফরম্যান্সে ভর করে জা্র্মান জায়ন্টসদের হারিয়ে মাঠ ছেড়েছিল দ্যা ভিলান্সরা। রবিবার ভিলা পার্কে কার্যত সেই ম্যাচের পুনরাবৃত্তি হল। ম্যানচেস্টার ইউনাইটেডের দাপুটে ফরোয়ার্ডদের প্রায় একার হাতেই আটকে দিলেন মার্টিনেজ। দুই দলের ম্যাচ শেষ হল অমীমাংসিত। অন্যদিকে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট চেলসির ।

আরও পড়ুনঃ ডার্বির আগেই জয়ের স্রোতে ফিরল মোহনবাগান, টেবিলে পতন ইস্টবেঙ্গলের, চিন্তায় সমর্থকরা
গত ২৪ অগস্ট আর্সেনালের বিরুদ্ধে হেরেছিল অ্যাস্টন ভিলা। তারপর থেকে দারুণ ছন্দে রয়েছে উনাই এমরির দল। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ অপরাজিত। তার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ছয়বারের ইউরোপ সেরা বায়ার্নের বিরুদ্ধে জয় দলের মনোবল বাড়িয়েছে। উল্টোদিকে ম্যানচেস্টার ইউনাইটেড শিবির ছন্নছাড়া। শেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখেনি প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব। সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে রয়েছে ইউনাইটেড। অ্যাস্টন ভিলার বিরুদ্ধেও দল জয় না পাওয়ায় চাকরি হারাতে পারেন ডাচ কোচ এরিক টেন হ্যাগ।
আরও পড়ুনঃ La Liga: লেভার হ্যাটট্রিক, লা লিগায় আবারও ছন্দ ফিরে পেল বার্সেলোনা
আরও পড়ুনঃ Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচের দল ঘোষণা, কতটা শক্তিশালী দল গড়ল বাংলা
অন্যদিকে খাতায় কলমে দুর্বল নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে আটকে গিয়েছে চেলসি। গোটা ম্যাচে প্রাধান্য নিয়ে খেললেও গোলমুখ খুলতে পারেনি নীল জার্সিধারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতে গতির বিপরীতে গোল করে এগিয়ে যায় ফরেস্ট। ফ্রিকিক থেকে জেমস ওয়ার্ড প্রাউসের বাড়ানো সেন্টার থেকে গোল করেন ক্রিস উড। যদিও সেই ব্যবধান ধরে রাখতে পারেনি ফরেস্ট। ৫৭ মিনিটে কোল পামারের পাস থেকে গোল করে সমতা ফেরান চেলসির নোনি মাদুয়েকে। ৭৮ মিনিটে জেমস ওয়ার্ড-প্রাউসে লাল কার্ড দখলে দশজনে হয়ে যায় স্বাগতিকরা। কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি চেলসি। শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচ শেষ হয়।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে