সময় কলকাতা ডেস্ক, ৭ অক্টোবরঃ আরজি কর কাণ্ডের দু’মাস পূর্ণ হতে আর বাকি দু’দিন। এরইমধ্যে সোমবার আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় চার্জশিট পেশ করল সিবিআই। এদিন শিয়ালদহ আদালতে প্রথম চার্জশিট জমা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তবাহিনীর আইনজীবীরা। চার্তশিটে মূল অভিযুক্ত হিসেবে সিবিআই সঞ্জয় রায়কে উল্লেখ করেছে। সঙ্গে প্রমাণ লোপাটের সঙ্গে অন্য কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে আরও কিছু বিষয় সম্পর্কে লেখা হয়েছে ওই চার্জশিটে। সূত্রের খবর, তদন্তের শুরু থেকে সিজিওতে এসে কে কী বয়ান দিয়েছে তাও নথিভুক্ত করা হয়েছে সিবিআইয়ের চার্জশিটে।

আরও পড়ুনঃ ফের রাজ্যসভার সাংসদের বাড়িতে ইডি হানা, ষড়যন্ত্র চলছে বলে ফুঁসে উঠলেন অরবিন্দ
চার্জশিট জমা পড়তেই সিবিআইকে লক্ষ্য করতে তীর্যক মন্তব্য করেছেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য তথা পার্টির অন্যতম মুখপাত্র কুনাল ঘোষ। এদিন নিজের এক্স হ্যান্ডেলে কুণাল লিখেছেন, “যাঁরা সিবিআই চেয়েছিলেন তাঁরা দেখুন, ধর্ষণ ও খুনের মামলায় তারা শুধু সঞ্জয় রাইয়ের নামে চার্জশিট দিল। যাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তদন্ত চলুক। ডাক্তারদের গোষ্ঠী রাজনীতির নাটক, নানা গল্প চলবে। হয়ত পরে অন্য নাম জুড়বে। মানুন, কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল।”
আরও পড়ুনঃ পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭
প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি করে কর্মরত মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সন্দেহে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের ঘটনাস্থল থেকে তাঁর ইয়ার ফোন পেয়েছিল পুলিশ। যার সূত্র ধরেই তাঁকে ঘটনার পরের দিন রাতে হেফাজতে নিয়েছিল তাঁরা। এর ২ দিন পর কলকাতা পুলিশের তদন্তে নিষ্ক্রিয়তা আছে বলে অভিযোগ ওঠে। কার্যত, ঘটনার তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। তদন্তে নেমেই প্রমান লোপাট হয়েছে বলে দাবি তুলেছিল কেন্দ্রীয় গোয়েন্দারা। সোমবার আরজি কর কাণ্ডের ৫৫ দিনের মাথায় আদালতে চার্জশিট পেশ করতে সিবিআই। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে লেখা থাকলেও মূল অভিযুক্ত হিসাবে নাম একমাত্র সেই সঞ্জয় রায়ের।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?