সময় কলকাতা ডেস্ক, ৮ অক্টোবরঃ প্রায় একদশক আগে কংগ্রেসকে হারিয়ে দিল্লির মসনদ দখল করেছিল আম আদমি পার্টি। তারপর দেশের বিভিন্ন প্রান্তে দলের শক্তি বৃদ্ধিতে সচেষ্ট হয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। পঞ্জাবেও কংগ্রেসকে ধরাশায়ী করে ক্ষমতা দখল করেছে আম আদমী পার্টি। গোয়া ও গুজরাটে জিততে না পারলেও দুই রাজ্যেই খাতা খুলেছে ঝাড়ু ব্রিগেড। এ বার উপত্যকায় খাতা খুলে চমক দিল কেজরিওয়ালের পার্টি। তবে হরিয়ানা বিধানসভার সিংহভাগ আসনে লড়েও খাতা খুলতে পারেনি তারা।

মঙ্গলবার দেশের দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। ৩৭০ ধারা বিলোপের পর প্রথমবার নির্বাচনে উপত্যকায় বড় সাফল্য পেয়েছে এনসি ও কংগ্রেসের জোট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগোচ্ছে তারা। তবে উপত্যকায় প্রথমবার নির্বাচনী খাতা খুলে রীতিমত চমক দিল আম আদমি পার্টি। ডোডা কেন্দ্রে আপ প্রার্থী মেহরাজ মালিক জয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির গজয় সিং রানাকে সাড়ে চার হাজারের বেশি ব্যবধানে পরাস্ত করেছেন। এই কেন্দ্রে আপ প্রার্থীর প্রাপ্ত ভোট ২৩ হাজার ২২৮। সেখানে বিজেপির গজয় সিং রানা পেয়েছেন ১৮ হাজার ৬৯০টি ভোট। ২০১৪ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির শক্তিরাজ। পদ্মশিবিরের হাত থেকে এই কেন্দ্র ছিনিয়ে নিল আপ। উপত্যকায় খাতা খোলার খবরে খুশি দলের নেতৃত্ব। এই জয়কে ঐতিহাসিক বলে দাবি করেছেন তারা। তবে গতবারের তুলনায় এবার আসন সংখ্যা বাড়তে চলেছে বিজেপির।
আরও পড়ুনঃ Vinesh Phogat: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ছ’হাজারের বেশি ভোটে জয়ী বিনেশ
আরও পড়ুনঃ যাত্রাগাছি ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের ডিএনএ টেস্টের আর্জিতে হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার পরিবার
তবে উপত্যকায় খাতা খুললেও হরিয়ানায় আম আদমি পার্টির অবস্থা খুব শোচনীয়। এই রাজ্যে অনেকগুলি আসনে প্রার্থী দিয়েছিল আপ। কিন্তু খাতা খুলতে পারে নি তারা। ভোটগণনার শুরুতে এই রাজ্যে বিপুল ব্যবধানে এগিয়ে ছিল কংগ্রেস। কিন্তু সময়ের সঙ্গে ব্যাপক প্রত্যাবর্তন করে তৃতীয় বারের জন্য হরিয়ানা জয়ের পথে কেন্দ্রের শাসক দল।


More Stories
ঋতব্রতদের সম্পর্কে কুণাল ঘোষের বক্তব্য কেন তাৎপর্যপূর্ণ?
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?