সময় কলকাতা ডেস্ক, ৮ অক্টোবর: হরিয়ানা বা কাশ্মীর, এক্সিট পোলকে উল্টে দিল উভয় রাজ্য। উপত্যকায় অধিকাংশ আসনেই গণনা সম্পূর্ণ হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এখনও না হলেও ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর ঝুলিতে ৪২টি আসন চলে গিয়েছে। যার মধ্যে আছে পহেলগাম, হজরতবাল, লালচক, গান্ডেরবাল, বদগাম, গুলমার্গ, কোকেরনাগ, অনন্তনাগ পশ্চিমের মত জেলা গুলি। এনসির সঙ্গে জোট বেঁধে কংগ্রেস পেতে চলেছে ৬টি আসন। অন্যদিকে মাত্র ২৯টি আসনে ফুটেছে পদ্মফুল। যার মধ্যে কাঠুয়া, জম্মু উত্তর, উধমপুর পূর্ব, জম্মু পশ্চিম, শ্রী মাতা বৈষ্ণোদেবীর মত কেন্দ্র গুলি রয়েছে। পিডিপি মাত্র ৩টি আসনে জয়ী হয়েছে। একটি করে আসন পেয়ে কাশ্মীরে খাতা খুলেছে সিপিএম এবং আপ। একটি আসন পেয়েছে জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্স। ৭টি আসনে গিয়েছে নির্দল প্রার্থীর কবলে। আপাতত, জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ফারুক আবদুল্লা। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুত্র ওমরকেই মুখ্যমন্ত্রী করার কথা জানালেন তিনি। কাশ্মীরে দুটি আসনে জয়ী হয়েছেন ওমর আবদুল্লা।

আরও পড়ুনঃ অতিরিক্ত আত্মবিশ্বাসই কি হরিয়ানায় ডোবালো কংগ্রেসকে?
২০০৮ সালের বিধানসভা নির্বাচনে হয়েছিল উপত্যকায় এনসি পেয়েছিল ২৮টি আসন। কংগ্রেস জিতেছিল ১৭টি আসনে। আর পিডিপি জয় পেয়েছিল ২১টি আসনে। কংগ্রেসের সমর্থনে কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওমর। ২০১৫ সালের জানুয়ারি মাস অবধি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।
জম্মু ও কাশ্মীরের গত বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হয়েছিল মেহবুবা মুফতির পিডিপি। পরে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকারও গঠন করে তারা। তবে এবার কিছুটা মুখ থুবড়ে পড়লেও জোট বেঁধে যেকোনও সময় ‘কিং মেকার’ হতে পারে তাঁরা।
কিছুদিন আগেই জম্মু ও কাশ্মীরের কুলগামে মুহূর্হুমু গুলির লড়াই হয়েছিল জঙ্গি বনাম নিরাপত্তা রক্ষিদের। সেই কেন্দ্রে এগিয়ে সিপিএম প্রার্থী মহম্মদ ইউসুফ তারিগামি। প্রসঙ্গত, সিপিএম এনসি-কংগ্রেস জোটের অন্যতম শরিক।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?