দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী ,সময় কলকাতা, ১২ অক্টোবর : পুজো ৩ দিনেই শেষ হয়ে যাচ্ছে না। শনিবার বরণ তা বিসর্জনও হচ্ছে না বেশ কিছু দুর্গা পুজোয়, বিশেষ করে যেখানে রামকৃষ্ণ মঠের রীতিনীতি অনুসৃত হচ্ছে। বারাসারের ১১-র পল্লীর পুজোও অনুসরণ করছে রামকৃষ্ণ মঠের দুর্গা পূজার রীতিনীতি।
বেলুড়ে তথা রামকৃষ্ণ মঠে দুর্গা পুজো চলে আসছে আবহমান কাল ধরে। ১২৪ বছরে পা দিল বেলুড় মঠের দুর্গাপুজো।১৯০১ সালে প্রথম দুর্গা পুজো অনুষ্ঠিত হয় স্বামীজীর হাত ধরে। থেকে প্রতিবছর বেলুড় মঠে জন্মাষ্টমীর সকালে প্রথা মেনে অনুষ্ঠিত হয়ে আসছে দেবীর কাঠামো পুজো। মাত্র ১২ বছরে পা দেওয়া বারাসাতের ১১ -র পল্লীর পুজো এবার রামকৃষ্ণ মঠের রীতি-নীতি মেনেই হচ্ছে।
রামকৃষ্ণ মঠের রীতি মেনেই পালিত বারাসাত ১১র পল্লীর দুর্গোৎসব। মহিলা পরিচালিত এই পুজো ১২ বছরে এসে চার দিন ধরে যেমন পালিত হচ্ছে তেমনই সামাজিক কর্মকাণ্ডের মহোৎসব হচ্ছে দুর্গা পুজোয় । মূলত পাড়ার মহিলারা এই কদিন একত্রিত হয়ে হেঁসেল বন্ধ রেখে মণ্ডপ প্রাঙ্গণে ভিড় জমান,পাশাপাশি থাকে বস্ত্র বিতরণ সহ একাধিক কর্মসূচি। মহা নবমীর মধ্যাহ্নে দেবতুল্য দেবশিশুদের আহার এবং তাদের পরিবারের সদস্য সদস্যাদের বস্ত্র বিতরণের মধ্যে দিয়েই রামকৃষ্ণ পল্লীর এই দুর্গোৎসব পালন করা হয় । আগামীকাল সিঁদুর বরণ করে তারা তাদের এই প্রতিমা বিসর্জন করবেন বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।

নরনারায়ণের পুজোর মধ্যে দিয়ে দেবীর মর্তে আগমন যেন প্রাণ পেয়েছে বারাসাতের এগারোর পল্লী (১১-র পল্লী ) দুর্গা পুজোয়।।
দুর্গা পুজোয় সামাজিক কর্মকাণ্ডের মহোৎসব #দুর্গা পুজোয় সামাজিক কর্মকাণ্ডের মহোৎসব
আরও পড়ুন ঘটা করে পালিত জার্মানির এসেন শহরের দুর্গাপুজো


More Stories
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে