সময় কলকাতা ডেস্ক, ১৩ অক্টোবর: টানা অনশনে আগেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন অনিকেত মাহত। শনিবার ফের অসুস্থ হয়ে পড়েন আরও এক জুনিয়র ডাক্তার। কালই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আপাতত আশঙ্কাজনক থেকে একটু উন্নতি হয়েছে অনুষ্টুপের শারীরিক অবস্থার। অসুস্থ চিকিৎসক গোটা এক সপ্তাহের বেশি না খেয়ে রয়েছে। কার্যত মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এদিন তাঁর চিকিৎসায় ৮ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে বলে খবর। তাঁদের নিরীক্ষনে আপাতত স্থিতিশীল হলেও একাধিক সমস্যা তৈরী হয়েছে চিকিৎসকের শরীরের অভ্যন্তরে।

আরও পড়ুন: মন খারাপের রাত ‘বিজয়া দশমী’, তবে জানেন কেন বলা হয় ‘বিজয়া দশমী’? উত্তর ভারতে কেন এই দিন দশেরা?
জানা গিয়েছে, সম্ভবত টানা অনশনের প্রভাবে অনুষ্টুপের শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ। তাঁর মল জমাট বেঁধে রং কুচকুচে কালো হয়ে গিয়েছে। তার জেরে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছিল তাঁর। অবস্থান মঞ্চে শনিবার জখম হয়ে পড়েছিলেন তিনি। তৎক্ষণাৎ গ্রিন করিডর করে ধরনা মঞ্চ থেকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুষ্টুপকে। তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক বলেই খবর। তাঁর শরীরের কোন জায়গা থেকে রক্তক্ষরণ হয়েছে টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু জানা যাবে না।
আরও পড়ুন: এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতী হামলা! মাথা ফেটে জখম যুবক, ফের প্ৰশ্ন উঠল নিরাপত্তা নিয়ে
উল্লেখ্য, আরজি করের নির্যাতিতার সুবিচার সমেত হাসপাতালে নিরাপত্তার জন্য মোট দশ দফা দাবিতে ৫ অক্টোবর থেকে অনশনরত জুনিয়র চিকিৎসকেরা। কার্যত এতগুলো দিন পেটে অন্নের দানা না পড়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। অনুষ্টুপের শারীরিক অবস্থা সম্পর্কে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস জানালেন, ‘‘শরীরের ভিতরে কোথাও রক্তক্ষরণ হলে মলের রং কালো হয়। পেটে এক ধরনের আলসার হয়ে যায়। সাত দিন ধরে তো না খেয়ে আছে। শরীরে জলশূন্যতা রয়েছে। এন্ডোস্কোপি করে দেখা হবে কোথা থেকে রক্তক্ষরণ হচ্ছে। পেটের ব্যথা এখন কমেছে। নাড়ির গতি, রক্তচাপ স্বাভাবিক রয়েছে। রক্তপরীক্ষার রিপোর্ট এলে আরও বিশদে জানা যাবে। সোডিয়াম, পটাশিয়াম পরীক্ষা করা হয়েছে। আরও কিছু পরীক্ষা করা হবে। সব দিক বিবেচনা করে তাঁকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে সময় লাগবে। এই পর্যায়ে একটু গোলমাল হলেই কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনাও থাকে।’’


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা