Home » “কোনও মধ্যস্থতার প্রয়োজন নেই”, অপর্ণাদের ইমেলের উত্তর দিল জুনিয়র চিকিৎসকেরা

“কোনও মধ্যস্থতার প্রয়োজন নেই”, অপর্ণাদের ইমেলের উত্তর দিল জুনিয়র চিকিৎসকেরা

সময় কলকাতা ডেস্ক, ১৪ অক্টোবর: ধর্তলায় অনশনরত জুনিয়র চিকিৎসক এবং রাজ্য সরকারের মধ্যে মধ্যস্থতা করতে চেয়ে রবিবার দুপক্ষকে ইমেল করেছিলেন টলিপাড়া সমেত বিশিষ্ট জনেরা। তাঁরা ইমেলে জানিয়েছিলেন দু’পক্ষ সম্মতি দিলে সরকার ও চিকিৎসকদের মধ্যে শান্তি স্থাপনের একটা সেতু হিসাবে কাজ করতে চায় তাঁরা। শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন অপর্ণা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সুজাত ভদ্ররা। সোমবার তাঁদের সেই ইমেলে উত্তরে না বলে দিল জুনিয়র চিকিৎসকরা। তাঁদের স্পষ্ট বার্তা “কোনও মধ্যস্থতার প্রয়োজন নেই।”

আরও পড়ুন: ডাইনি সন্দেহে কুপিয়ে খুন এক পরিবারের তিন জনকে, ঝাড়খণ্ডের জঙ্গল মহলে ছড়িয়েছে চাঞ্চল্য

রবিবার সাংস্কৃতিক জগতের একাধিক ব্যক্তি তাতে সই করেছিলেন অপর্ণার পাঠানো ইমেলে। দুপক্ষের কাছেই আবেদন ছিল, অস্থির পরিস্থিতির অবসান ঘটিয়ে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখতে অবিলম্বের আলোচনার টেবিলে বসা হোক। জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি ডাক্তারি পরিষেবা বিঘ্নিত হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি নিয়েও হতাশা প্রকাশ করেছেন তাঁরা। সেই কারণেই অচলাবস্থা কাটাতে মধ্যস্থতা করতে প্রস্তুত হয়েছিল সুশীল সমাজ। অপেক্ষা ছিল শুধু দু’পক্ষের সদুত্তরের। তবে এবার তারকাদের সেই পদক্ষেপ চান না বলেই সাফ জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকেরা। রবিবার রাতে ধর্মতলার অনশনমঞ্চ থেকেই জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার স্পষ্ট জানালেন, “আমরা কোনও রকম মধ্যস্থতা চাইছি না। বিশিষ্টজনরা পাশে দাঁড়াতে চেয়েছেন জেনেও ভালো লাগছে। কিন্তু মধ্যস্থতার প্রস্তাব আমরা মেনে নিচ্ছি না। আমরা অনশন করছি বলে যাঁরা বলছেন  শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, কার্যত অনশন যেন আমরা তুলে নেই, তাঁদেরকে বলতে চাই, আমরা এতটাও দুর্বল নই। অসুস্থ হলেও আমরা লড়াই থেকে সরে আসব না কখনও।”

আরও পড়ুন: ডাইনি সন্দেহে কুপিয়ে খুন এক পরিবারের তিন জনকে, ঝাড়খণ্ডের জঙ্গল মহলে ছড়িয়েছে চাঞ্চল্য

রবিবার অনশনমঞ্চ থেকে দেবাশীষ আরও বললেন, “কোনও রকম রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য বাদ দিয়ে আমাদের পাশে থাকতে চাইলে থাকুন, খুব ভালো লাগবে।” পাশাপাশি কাল বেশকিছু নুতন কর্মসূচির ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকেরা। আরজি কর কাণ্ডে দুমাসের বেশি তদন্ত করার পর মূল অভিযুক্ত হিসাবে সিবিআই সেই সঞ্জয় রায়কেই দাগিয়েছে চার্জশিটে। রবিবার এই নিয়েও সন্দেহ প্রকাশ করেছে জুনিয়র চিকিৎসকেরা। সোমবার বিকেল ৪টে নাগাদ এর জবাব চাইতে নিয়েই তা নিয়েই রাজভবন অভিযান করছেন জুনিয়র ডাক্তারদের। মুখমন্ত্রী নয় এবার রাজ্যপালের সঙ্গে সরাসরি কথা বলবেন তাঁরা।

About Post Author