সময় কলকাতা ডেস্ক, ১৫ অক্টোবরঃ বাবা সিদ্দিকীর মৃত্যুর পর অনেকেরই মত, যে সলমন খানের সঙ্গে বন্ধত্বর মাসুল গুনতে হল তাঁকে। এবার এক্স হ্যান্ডেলে ভাইজানকে বিশেষ উপদেশ দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ হরনাথ সিং যাদব । তাঁর মতে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে সলমনের ক্ষমা চাওয়া উচিত।

নিজের এক্স হ্যান্ডেলে হরনাথ সিং যাদব লেখেন, “বিষ্ণোই সম্প্রদায় কালো হরিণকে দেবতা মনে করে পূজা করে। আপনি এটি শিকার করেছেন, এটি রান্না করেছেন এবং খেয়েছেন। এতে বিষ্ণোই সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লেগেছে এবং দীর্ঘদিন ধরে বিষ্ণোই সম্প্রদায়ের মধ্যে আপনার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। মানুষ ভুল করে। আপনি একজন বড় অভিনেতা, দেশের বিপুল সংখ্যক মানুষ আপনাকে ভালোবাসে। আপনার প্রতি আমার ভাল উপদেশ হল আপনি বিষ্ণোই সম্প্রদায়ের অনুভূতিকে সম্মান করুন এবং আপনার বড় ভুলের জন্য বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চান।”
আরও পড়ুনঃ ICC Women’s T20 World Cup 2024: পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে নিউজিল্যান্ড, বিদায় ভারতের
আরও পড়ুনঃ ‘দ্রোহ কার্নিভাল’ আটকাতে পুলিশের ১৬৩ ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জুনিয়র চিকিৎসকেরা
গত ১২ অক্টোবর সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে খুন করা হয় মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি অজিত পাওয়ারের গোষ্ঠীর নেতা বাবা সিদ্দিকীকে। জানা গিয়েছে শুধু বাবা সিদ্দিকী নন নিশানায় ছিলেন তাঁর পুত্র জিশানও। এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কর্নাইল সিং এবং ধর্মরাজ কাশ্যপ নামে দুই ব্যক্তিকে। জেরায় তাঁরা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে নিজেদের দাবি করেছে। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায়য় জল্পনা চলছে সলমান খানের সঙ্গে বন্ধুত্বের মাসুল গুনতে হয়েছে বাবা সিদ্দিকীকে। এর আগে একাধিকবার সলমন খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে নাম জড়ানোর পর থেকেই সলমনকে নিশানা করে এই উঠতি গ্যাংস্টারের দল। এবার এক্স হ্যান্ডেলে ভাইজানকে বিশেষ উপদেশ দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ হরনাথ সিং যাদব।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি