Home » DY Chandrachud: আগামী মাসেই অবসর নেবেন চন্দ্রচুর, কে হবেন নতুন প্রধান বিচারপতি , চিঠি প্রধানমন্ত্রীকে

DY Chandrachud: আগামী মাসেই অবসর নেবেন চন্দ্রচুর, কে হবেন নতুন প্রধান বিচারপতি , চিঠি প্রধানমন্ত্রীকে

সময় কলকাতা ডেস্ক, ১৮ অক্টোবর: প্রধান বিচাপতি হিসাবে প্রায় বিদায়ের পথে ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচুর। ২০২২ সালে ৯ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালতের মুখ্য বিচারপতি পদে নিয়োজিত হয়েছিলেন তিনি। রিপোর্ট অনুযায়ী এই বছরেই ১০ নভেম্বর সেই পদ থেকে অবসর নেবেন বিচারপতি। তিন বছরের মাথায় অবসর নেওয়ার আগেই নতুন বিচারপতির নাম মুখবন্দ খামে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন চন্দ্রচুর। কে হবেন দেশের নতুন প্রধান বিচারপতি? জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন: Debraj Roy: প্রয়াত দেবরাজ রায়, শোকে কাতর স্ত্রী অনুরাধা

এদিন অবসরের আগের মাসেই সকল জল্পনা উড়িয়ে দিয়েছেন ডি ওয়াই চন্দ্রচুর। সুপ্রিম কোর্টের দ্বিতীয় সবচেয়ে সিনিয়র বিচারপতি সঞ্জীব খান্নাকে তাঁর উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন আইন মন্ত্রককে দেওয়া চিঠিতে। নিয়মানুযায়ী, কেন্দ্রীয় সরকার গত সপ্তাহে  চন্দ্রচূড়কে চিঠি লিখে তাঁর উত্তরসূরির নাম মনোনয়নের অনুরোধ জানিয়েছিলেন।  কেন্দ্রীয় সরকারের চিঠির উত্তর হিসাবে CJI সুপ্রিম কোর্টের দ্বিতীয় সিনিয়র বিচারপতি সঞ্জীব খান্নাকে দেশের প্রধান বিচারপতি (সিজেআই) করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ পাঠিয়েছেন। সেই অনুযায়ী ২০২৪, ১১ নভেম্বর থেকে সুপ্রিম কোর্টের ৫১ তম ‘চিফ জাস্টিস’ হবেন সঞ্জীব খান্না। আগামী ৬ মাসের জন্য এই পদ পাবেন বিচারপতি ।

আরও পড়ুন: Krishnanagar Incident: কৃষ্ণনগর-কাণ্ডে সিট গঠন, তদন্ত করবে সিআইডিও জানালেন এডিজি দক্ষিণবঙ্গ

আরও পড়ুন: Optical Illusion: ৯০ শতাংশ পারেনি নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

১৯৮৩ সালে দিল্লি বার কাউন্সিলের উকিল হিসাবে আইনি কেরিয়ার শুরু করেছিলেন বিচারপতি খান্না। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়া সঞ্জীব খান্না পরে দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসাবেও কাজ করেছেন। এরপর ২০১৯ সালে তিনি দেশের শীর্ষ আদালতের বিচারপতি হন। সুপ্রিম কোর্টে কর্মরত অবস্থায় বিচারপতি একাধিক গুরুত্বপূর্ণ বিচারের সাক্ষী হয়েছেন। খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ দিল্লির আবগারি নীতি সংক্রান্ত ED মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। বিচারপতি খান্না সেই ডিভিশন বেঞ্চের অংশ ছিলেন, যে বেঞ্চ সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার সিদ্ধান্তকে বহাল রেখেছে। তিনি সেই বেঞ্চেরও অংশ ছিলেন যে বেঞ্চ ২০১৮ সালের নির্বাচনী বন্ড প্রকল্পটি অবৈধ বলে ঘোষণা করে। এবার তিনি হবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

About Post Author