Home » প্রেমিকার রক্ত দেখেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের! সিনেমা নয় বাস্তব

প্রেমিকার রক্ত দেখেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের! সিনেমা নয় বাস্তব

সময় কলকাতা ডেস্ক, ২০ অক্টোবর: প্রথমে প্রেমিকার সঙ্গে ঝগড়া। পরে তাঁর কাটা হাত থেকে বয়ে চলা রক্তের ধারা দেখেই মৃত্যু । না চলচ্চিত্র নয়, বাস্তব। ব্যক্তিগত কিছু সমস্যা নিয়ে প্রেমিকার সঙ্গে মতের অমিল হয় যুবকের। ঝগড়া করে প্রেমিকা বাড়ি গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কাটে নিজের হাত। রক্তাক্ত সেই দৃশ্য ভিডিও করে হোয়্যাটস্যাপে পাঠায় প্রেমিককে। ভিডিও দেখা মাত্রই তড়িঘড়ি প্রেমিকার বাড়ি ছুটে যান যুবক। সেখান থেকে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচিয়ে ফেললেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন নিজেই। তিনি। শুক্রবার রাতে ২৩ বছরের ওই যুবকের মৃত্যুর নেপথ্যের ঘটনা সাড়া দিয়েছে গোটা শহরে।

আরও পড়ুনঃ Balurghat Death: বালুরঘাট হাসপাতালে মৃত যুবক, অভিযোগ চিকিৎসায় গাফিলতির

দিল্লির চাঁদনিচক পার্ক এলাকার বাসিন্দা অর্জুন। শুক্রবার রাতে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। মনমালিন্য নিয়েই যে যার বাড়ি ফেরেন। কিন্তু বাড়ি গিয়ে নিজের হাত কেটে ফেলেন অর্জুনের প্রেমিকা। তার পর নিজের রক্তাক্ত হাতের ভিডিয়ো করে হোয়াট্‌সঅ্যাপে পাঠান প্রেমিককে। প্রিয় মানুষের রক্ত দেখে মানসিকভাবে বিরাট ধাক্ষা খান অর্জুন। সঙ্গে সঙ্গে প্রেমিকার মাকে ফোন করে পুরো ঘটনার কথা বলেন। সময় নষ্ট না করে পড়িমরি করে প্রেমিকার বাড়িও ছোটেন। প্রেমিকাকে রক্তাক্ত অবস্থায় রাত পৌনে ৩টে নাগাদ গুরু তেজ বাহাদুর হাসপাতালে নিয়ে যান অর্জুন। হাসপাতলে ঢুকেই প্রেমিকাকে একটি নার্সের হাতে তুলে দেওয়া পর্যন্তই চোখ খোলা ছিল যুবকের। যেন ওই শেষ দায়িত্ব টুকু পালন না করে মরেও শান্তি পেতেন না তিনি। তার পরেই হাসপাতালের মেঝেতে পড়ে যান অর্জুন। তরুণীর পাশাপাশি তাঁর প্রেমিকেরও তড়িঘড়ি চিকিৎসা শুরু করেছিলেন চিকিৎসকেরা। তড়িঘড়ি চিকিৎসায় তরুণীকে স্থিতিশীল অবস্থায় আনা গেলেও, ডাক্তারদের অনেক প্রচেষ্টা বাঁচাতে পারেনি প্রেমিককে। ডাক্তাররা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে যুবকের। তবে পুলিশ হাসাপাতালে পৌঁছলে যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুনঃ BJP Candidate Announcment: উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি, স্থানীয় মুখেই আস্থা পদ্ম শিবিরের

যুগলের বন্ধু-বান্ধবী সূত্রে পুলিশ জেনেছে, শেষ কয়েকদিন ধরেই বনিবনা হচ্ছিল না দু’জনের। শুক্রবার মারাত্মক ঝগড়া বাধে তাঁদের মধ্যে। যার জেরেই বাড়ি ফিরে ওই ঘটনা ঘটায় তরুণী। যুবক শেষবার যে বন্ধুকে ফোন করেছিল, সে জানিয়েছে প্রেমিকার ওই অবস্থা দেখে যুবক শেষবার তাঁকে বার বার করে বলেছিল, “ওঁকে যাই হোক করে বাঁচিয়ে নে, ওঁর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না।”

About Post Author