Home » ওড়িশা ও বাংলার দিকেই ছুটে আসছে ‘দানা’, কবে, কখন’ হতে পারে ল্যান্ডফল? জেনে নিন …

ওড়িশা ও বাংলার দিকেই ছুটে আসছে ‘দানা’, কবে, কখন’ হতে পারে ল্যান্ডফল? জেনে নিন …

সময় কলকাতা ডেস্ক, ২১ অক্টোবর:  কমপক্ষে ১২০ প্রতি ঘন্টা বেগে ল্যান্ডফল হতে পারে দানা ঘূর্ণিঝড়ের। বঙ্গোপসাগরে ওপরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ ও ওড়িশার ওপর আঁছড়ে পড়ার সম্ভাবনা প্রবল জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন আইএমডি। কোথায়, কখন ল্যান্ডফল হবে এই ঝোড়ো ঘূর্ণির? তার আনুমানিক ঠিকানা ও সময় জানালো হওয়া অফিস।

কোথায় কখন দানার ল্যান্ডফল হওয়ার সম্ভবনা প্রবল?

আইএমডির শেষ রিপোর্ট অনুযায়ী দানা ওড়িশা পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল করতে চলেছে ‘দানা’।আগামী বৃহস্পতিবার রাতে বা একটু দেরি করলে এবং শুক্রবার  ভোরের মধ্যে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ‘দানা’ উপকূল পার করবে।

ল্যান্ডফল কালীন কত গতিবেগ থাকতে পারে? 

ল্যান্ডফলের সময় দানা ঘূর্ণিঝড় ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার বেগে তাণ্ডব ঘটাতে পারে। দমকা হওয়ায় গতিবেগ ১২০ পর্যন্ত ছুঁতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় হওয়া অফিস।

আরও পড়ুন: Madrasa: বন্ধ হচ্ছে না মাদ্রাসায় আর্থিক সাহায্য, কমিশনের নির্দেশিকায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

আইএমডির বিশেষজ্ঞদের তৈরি শেষ বুলেটিন থেকে জানা গিয়েছে, প্রথমে নিম্নচাপ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরের ওপরে অবস্থান করছিল, তা এবার পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। সকাল ১১ টা ৩০ মিনিটে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে। তারপর আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। মঙ্গলবার সকালের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে।  তারপর বুধবারের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড় ‘দানা’ তৈরি হবে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকালের মধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল বরাবর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে ‘দানা’। তারপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোররাতের মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হয়ে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে দিয়ে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল পার করবে।

About Post Author