সময় কলকাতা ডেস্ক, ২১ অক্টোবর: রাজনীতি থেকে বিদায় নেবেন অনুব্রত ? সোমবার সিউড়ির ২ ব্লকের পুরন্দরপুরের মাঠে বান্ধব সমিতির সভায় গিয়ে বড় ঘোষণা করলেন বীরভূমের বিগশট নেতা অনুব্রত। ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসিয়ে বীরভূমের জেলা সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর বার্তা দিলেন কেষ্ট। তবে শুধু তৃণমূলের জেলা সভাপতি পদ ছাড়াবেন নাকি সম্পূর্ণ রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন অনুব্রত মণ্ডল, ঘনীভূত হয়েছে জল্পনার মেঘ।

তিহার থেকে ফেরার পর থেকেই পুরানো মেজাজে দেখা আর দেখা যাচ্ছে না অনুব্রতকে। বীরভূমের যে নেতার ‘সুটিয়ে লাল’ করে দেওয়ার মন্তব্য সাড়া ফেলে দিয়েছিল সমাজ মাধ্যমে। তাঁকে আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব একটা দেখাই যায় না। তারপরেই এই ধরনের ঘোষণায় তৃণমূলের অন্দরমহলেই কথা উঠছে, তবে কী রাজনীতিতে আর থাকতে চান না কেষ্ট?
উল্লেখ্য, দেসিউড়ি ২ ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম আবার অনুব্রতর কাছের বন্ধু। দুজনে প্রায় একসঙ্গেই রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। একসঙ্গে আন্দোলন করেছেন তাঁরা। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পদেও রয়েছেন নুরুল ইসলাম। এদিন সভায় উপস্থিত ছিলেন দু’জনেই। সেও আজ সভায় দাঁড়িয়ে ব্লক সভাপতি পদ ছেড়ে দেওয়ার ঘোষণা করেছেন। তারপরেই কেষ্ট মণ্ডল সোমবার সভা মঞ্চে দাঁড়িয়ে বন্ধু নূরুলের উদ্দেশ্যে জানালেন, “২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসিয়ে জেলা সভাপতি পদ থেকে আমি সরে দাঁড়াব। তখন তুমিও ব্লক সভাপতি পদ ছেড়ে দিও।” তৃণমূল নেতার এই মন্তব্যের পর থেকেই জল্পনা ছড়িয়েছে তৃণমূলের মধ্যে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি