Home » আতঙ্কের নাম ক্যাগিসো রাবাদা

আতঙ্কের নাম ক্যাগিসো রাবাদা

সময় কলকাতা ডেস্ক, ২৪ অক্টোবর : আতঙ্কের নাম ক্যাগিসো রাবাদা । দিনে দিনে ব্যাটারদের মধ্যে শিহরণ ধরাচ্ছেন তিনি।

৯৩ টি টেস্ট খেলে ৪৩৯ উইকেট পাওয়া ডেইল স্টেনের প্রসঙ্গে রোহিত শর্মা বলে থাকেন যে স্টেনকে খেলতে তাঁর বিস্তর সমস্যা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি উইকেট পাওয়া পেসার স্টেনের চেয়ে অনেক কম টেস্ট খেলেছেন ২৯ বছরের রাবাদা। তবুও দ্ৰুত কদমে এগিয়ে চলেছেন তিনি। ৬৫ টেস্ট খেলে ৩০৮ উইকেট দখল করলে কি হবে সর্বকালের সেরা ফাস্ট বোলারদের তুলনায় খ্যাতির দিক থেকে অনেক পিছিয়ে আছেন রাবাদা । তবুও তিনি যে নিজের দিনে অত্যন্ত ভয়ঙ্কর তা আরও একবার বাংলাদেশ দলকে বোঝালেন চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্টে। চতুর্থ দিনের খেলা শুরু হতে না হতেই বাংলাদেশকে শেষ করলেন ক্যাগিসো রাবাদা। মিরাজকে ৯৭ রানে আউট করতেই শেষ হয়ে যায় বাংলাদেশের লড়াই। জয়ের জন্য প্রয়োজনীয় ১০৬ রান মাত্র তিন উইকেট হারিয়ে তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এই টেস্টে মাত্র ৭২ রান দিয়ে ৯ উইকেট পাওয়া রাবাদা খেলার নির্ণায়ক শক্তি হয়ে দেখা দিলেন।

আরও পড়ুন ধূপগুড়ি থানার কালীপুজো : মায়াবী কাঁঠাল গাছের অলৌকিক ফলের নৈবেদ্য

মিরপুরে বোঝালেন তিনি। বোঝালেন কেন আধুনিক ক্রিকেটে আতঙ্কের নাম ক্যাগিসো রাবাদা আর কেনই বা দক্ষিণ আফ্রিকার মারণাস্ত্রের নাম রাবাদা।।

আরও পড়ুন Dana Cyclone: ‘দানা’ ঘূর্ণিঝড়ের কারণে বাতিল একাধিক ট্রেন! লোকাল থেকে এক্সপ্রেস কোন কোন শাখায়,কবে, কখন চলবে না ট্রেন জেনে নিন…

About Post Author