স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ অক্টোবরঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারতে হয় ভারতকে। দীর্ঘ ৩৬ বছর পর ভারতের মাটিতে কোনও টেস্ট ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে কিউয়িরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। প্রত্যাবর্তনে মরিয়া ভারতীয় দল প্রথম একাদশে মোট তিনটি পরিবর্তন করেছে। কেএল রাহুল, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন শুভমন গিল, আকাশ দীপ ও ওয়াশিংটন সুন্দর।

প্রায় সাড়ে তিন বছর পর ভারতের টেস্ট দলে প্রত্যাবর্তন করলেন ওয়াশিংটন। তাঁকে দলে নেওয়া নিয়ে সমালোচনা কম হয়নি। অভিজ্ঞ অক্ষরের পরিবর্তে কেন তাঁকে খেলানো হল, ম্যাচের আগে প্রশ্ন তুলেছিলেছিলেন বিশেষজ্ঞরা। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী সুনীল গাভাস্কার স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, কুলদীপের বদলে ওয়াশিংটনকে দলে রাখার খেসারত দিতে হতে পারে রোহিতদের। কিন্তু প্রত্যেকের সমালোচনার জবাব যে তিনি বাইশ গজে দেবেন, কেই বা জানতেন!
আরও পড়ুনঃ ACC Emerging Asia Cup: যুব এশিয়া কাপে দাপুটে জয় ভারতের, ওমানকে হারাল তিলকবাহিনী
পুণে টেস্টের প্রথম দিনে ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে কার্যত আত্মসমর্পণ করল নিউজিল্যান্ড ব্যাটিং অর্ডার। একাই নিলেন সাত সাতটি উইকেট। প্রথম তিন উইকেট পেয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। পরের সব উইকেট নিলেন ভারতীয় দলের উঠতি অলরাউন্ডার। রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেলদের উইকেটে থিতুই হতে দিলেন না। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল সাতটি উইকেটের মধ্যে পাঁচটি বোল্ড করেছেন ওয়াশিংটন। যা একজন স্পিনারের পক্ষে কষ্টসাধ্য।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। শুরুটা খারাপ করেননি টম ল্যাথামরা। ১৯৭ রানে ২ উইকেট ছিল একটা সময়। সেখানে কনওয়েকে ফিরিয়ে সফরকারী দলের ইনিংসে প্রাথমিক ধাক্কা দেন অশ্বিন। বাকি কাজটা একাই করেন ওয়াশিংটন সুন্দর। ৫৪ রানের বিনিময়ে নিলেন সাত উইকেট। নিজের ক্যারিয়ারের এটাই সেরা বোলিং তাঁর। ওয়াশিংটনের ভেল্কিতে ২৫৯ রানে শেষ হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ১৬ রানে এক উইকেট হারিয়েছে ভারত। রানের খাতা না খুলেই ফিরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।


More Stories
জেসুস এবার বার্সেলোনায়
ছয় বিদেশীতে মোহনবাগান প্রস্তুত, জেরবার ইস্টবেঙ্গল, কবে আসছেন এফিয়ং?
সিরিজের মাঝপথে পাকিস্তানের ৭ প্লেয়ার ছাঁটাই