Home » India Vs New Zealand Test: ধ্বংসস্তূপে দাঁড়িয়েই লড়াই করছেন ওয়াশিংটন সুন্দর, শেষ রক্ষা হবে ?

India Vs New Zealand Test: ধ্বংসস্তূপে দাঁড়িয়েই লড়াই করছেন ওয়াশিংটন সুন্দর, শেষ রক্ষা হবে ?

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ২৫ অক্টোবর: ভারতকে মাত্র ১৫৬ রানে আটকে দেওয়ার পর। দ্বিতীয় ইনিংসে আগ্রাসী ব্যাটিং শুরু করেছে নিউজিল্যান্ড। শুরুতেই ল্যাথামের অনবন্ধ ব্যাটিংয়ের সৌজন্যে কিউয়িদের থামানো একপ্রকার হাতের বাইরে চলে গিয়েছে। যেখানে আসা করা হচ্ছিল দ্বিতীয় ইনিংসে ল্যাথাম দের অল্প রানে আটকে প্রত্যাবর্তনে ফিরবে ভারত, সেই সম্ভাবনাকেও কার্যত উড়িয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। পুনে টেস্টেও বোলিং ব্যাটিং উভয় বিভাগেই ব্যর্থ ভারত। আপাতত দ্বিতীয় দিনের শেষে ৩০১ রানের লিড নিয়ে, যে ছন্দে এগিয়ে চলেছে নিউজিল্যান্ডের ব্যাটিং তাতে চারশোর উপরের একটা টার্গেট দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কাল পাঁচ উইকেট হাতে নিয়ে বাইশ গজে নামবে নিউজিল্যান্ড।

আরও পড়ুনঃWashinton Sundar: পুণেতে ‘সুন্দর’ প্রত্যাবর্তন ওয়াশিংটনের, নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ ২৫৯ রানে

তবে ভারতের গোটা দল মুখ থুবড়ে পড়লেও ল্যথাম, কনওয়ে, রচিন, মিছেলের একা হাতে তুলে নিয়ে ধ্বংসস্তূপে দাঁড়িয়েই নজর কড়েছেন ২৫ বছরের অল রাউন্ডার ওয়াশিংটন সুন্দর। প্রথম দিনেও একাই নিয়েছিলেন নিউজিল্যান্ডের সাত উইকেট। তারপর ফের তান্ডব দলকে বাঁচানোর শেষ চেষ্টা করেছেন টেস্টের দ্বিতীয় দিনেও। তবে সতীর্থদের সেই ভাবে সঙ্গ দিতে না পারায় কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছে না রোহিত ব্রিগেট।

আরও পড়ুনঃ Dana Cyclone: দুর্বল হয়ে পড়েছে ‘দানা’, তবে প্রবল বৃষ্টির জেরে নাজেহাল রাজ্য, শুক্রেও নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

উভয় দলের একটি করে ইনিংস শেষ হয়ে গিয়েছে আগেই। এই মুহূর্তে নিজেদের দ্বিতীয় ইনিংস খেলছে নিউজিল্যান্ড। এমতবস্থায় ইতিমধ্যেই ৩০১ রানের লিড নিয়েছে তাঁরা। এরপর কাল তল্যথামরা আরও যে রান যোগ করবেন স্কোরবোর্ডে তা শেষ ইনিংসে তাড়া করতে হবে ভারতকে। কার্যত কাল শুরু থেকেই অসাধরণ বোলিং। পরে তারপর আগ্রাসী ব্যাটিং, ঝড়ের গতিতে রানই একমাত্র জয় এনে দিতে পারবে রোহিতদের। অন্যথায় ১২ বছর পর ঘরে টেস্টে সিরিজ হারের যন্ত্রনা সহ্য করতে হবে ভারতীয় একাদশ তথা গোটা দেশের ক্রিকেট প্রেমিদের।

About Post Author