Home » Premier League: প্রিমিয়ার লিগে আবার হারল ম্যানচেস্টার ইউনাইটেড, জয় চেলসির

Premier League: প্রিমিয়ার লিগে আবার হারল ম্যানচেস্টার ইউনাইটেড, জয় চেলসির

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ অক্টোবরঃ দুঃসময় যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের । প্রিমিয়ার লিগে আবার হারের  মুখ দেখতে হল ২১ বারের চ্যাম্পিয়নদের। ওয়েস্ট হ্যামের কাছে ১-২ গোলে হেরে গেল তারা। চলতি লিগে ৯ ম্যাচের মধ্যে এই নিয়ে চতুর্থবার হারল এরিক টেন হ্যাগের দল।

আরও পড়ুনঃ India vs New Zealand Test: বারো বছর পর ঘরে টেস্ট সিরিজ হার ভারতের! পুনেতে ইতিহাস গড়ল কিউয়িরা

আরও পড়ুনঃ India Tour Australia: ঘোষিত অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দল, স্কোয়াডে বাংলার ঈশ্বরণ-সহ তিন নতুন মুখ

রবিবার লণ্ডন স্টেডিয়ামে আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। আয়োজক দলের অনবদ্য কয়েকটি সেভ করেন গোলরক্ষক ফ্যাবিয়ানস্কি। প্রথামার্ধ শেষ হয় গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেশ কয়েকটি পরিবর্তন করেন ওয়েস্ট হ্যাম কোচ। ৭১ মিনিটে আন্তোনিওকে তুলে অভিজ্ঞ ড্যানি ইঙ্গসকে নামিয়ে দেন তিনি। সেই পরিবর্তনটি ম্যাচে ফারাক গড়ে দেয়। মাঠে নামার তিন মিনিটের মধ্যে তাঁর বাড়ানো পাস থেকেই গোল করে দলকে এগিয়ে দেন ক্রিসেনসিয়ো সামারভিল । যদিও তিন মিনিটের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোলশোধ করে দেন ক্যাসেমিরো। ম্যাচের সংযুক্ত সময়ে সেই ইঙ্গসকে বক্সের মধ্যে ফাউল করার খেসারত দিতে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। ওয়েস্ট হ্যামকে পেনাল্টি দেন রেফারি। গোল করে দলের জয় নিশ্চিত করতে ভুল করেননি জ্যারেড বাওয়েন। যদিও সেই পেনাল্টি নিয়ে খুশি হতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলাররা। তাঁরা মাঠে রেফারিকে ঘিরে প্রতিবাদ জানালেও সুরাহা হয়নি।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: মাত্র ৪৫ সেকেন্ড আপনার হাতে রয়েছে, নিচের ছবি দুটি থেকে ৫৫ সেকেন্ডের মধ্যে ৩ টি অমিল খুঁজে বের করুন

আরও পড়ুনঃ  Pakistan Vs England: নোমান-সাজিদ জুটিতে ধরাশায়ী ইংল্যান্ড, ন’বছর পর ব্রিটিশদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান

লিগের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে দিল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে এঞ্জো মার্সেস্কার ছেলেরা জিতল ২-১ গোলে। ১৮ মিনিটের মাথায় গোল করে চেলসিকে এগিয়ে দেন নিকোলাস জ্যাকসন। ৩২ মিনিটে আলেকজান্ডার আইজ্যাকের গোলে সমতায় ফেরে নিউক্যাসেল। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় আয়োজকরা। গোল করে দলে জয় নিশ্চিত করেন এরিক পামার। এই জয়ের ফলে লিগ তালিকার পঞ্চম স্থানে উঠে এল চেলসি। তাদের পয়েন্ট ৯ ম্যাচে ১৭। 

About Post Author