সময় কলকাতা ডেস্ক, ১১ নভেম্বর: ফের শুটআউট রাজ্যে! সাতসকালে মুহুর্মুহু গুলি উত্তর ২৪ পরগনার বনগাঁয়। গুলিবিদ্ধ এক ব্যবসায়ী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বনগাঁ থানার বক্সিপল্লি এলাকায়। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সূত্রের খবর ভেড়ি নিয়ে বচসার সূত্রপাত উভয় পক্ষের মধ্যে। এই হামলার নেপথ্যে কে বা কারা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: South Africa vs India: ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ীর নাম অসিত অধিকারী। বনগাঁ থানার বক্সিপল্লি এলাকার বাসিন্দা তিনি। তাঁর বাড়ির পাশেই একটি ভেড়ি রয়েছে। সোমবার সকালে ভেড়িতে ছিলেন অসিতবাবু। অভিযোগ, সেই সময় পিছন দিক থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পিঠে গুলি লাগে অসিতের। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে রেফার করা হয়েছে কলকাতার হাসপাতালে।
আরও পড়ুন: ১৪ বছরের নাতনীকে ধর্ষণ দাদুর, চাঞ্চল্য বনগাঁয়
বনগাঁ থানার পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এলাকায় কোনও সিসিটিভি আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গুলিবিদ্ধের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সাতসকালে এহেন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তদন্তকারীরা।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি