সময় কলকাতা ডেস্ক, ১৭ নভেম্বর : উলটপুরাণ একেই বলে! একজনের প্রস্থান অন্যের আগমন বা অন্যের আগমন আরেকজনের প্রস্থানের প্রেক্ষাপট তৈরি করে দেওয়া। দিল্লির রাজনৈতিক প্রেক্ষাপটে এমনই চিত্রবিচিত্র উলটপুরাণ ঘটল। আম আদমি পার্টি ও ভারতীয় জনতা পার্টির মধ্যে এক আশ্চর্যজনক সমীকরণে নেতা অদল বদলে দিল্লি রাজনীতি উত্তাল। একজন হেডিওয়েট আপ নেতার প্রস্থানের পথ ধরে বিজেপি থেকে আপ দলে আগমন ঘটল এক হেভিওয়েট নেতার। বিজেপির প্রাক্তন বিধায়ক অনিল ঝা রবিবার দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে আম আদমি পার্টিতে (আপ ) যোগ দিলেন। দিল্লির মন্ত্রী এবং আপ বিধায়ক কৈলাশ গাহলট দল ছাড়তেই এই আগমন। পদত্যাগের কারণ হিসাবে অপূর্ণ প্রতিশ্রুতি এবং সাম্প্রতিক বিতর্কগুলি উল্লেখ করে দল থেকে পদত্যাগের ঘোষণা করেছিলেন গেহলট। কিছু সময় কাটতে না কাটতেই অনিলঝা বিজেপি থেকে আপে যোগদান করলেন।

অনিল ঝা, উত্তর পশ্চিম দিল্লির কিরারি বিধানসভা কেন্দ্রের দুই বারের বিজেপি বিধায়ক, গৈরিক দলের নেতৃত্ব এবং নীতির প্রতি মোহভঙ্গের কথা উল্লেখ করে আপ -তে যোগ দিয়েছেন। নিচু তলায় কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ এবংতাঁর রাজনৈতিক তৃণমূলস্তরে শক্তিশালী ভিতের জন্য তিনি পরিচিত। অনিল ঝার পদক্ষেপকে দীর্ঘকাল ধরে বিজেপির শক্ত ঘাঁটিতে আপের জোরালো থাবা বলে মনে করা হচ্ছে। ফলে আপ রাজনৈতিকভাবে সমতা ফেরালো, এখন দেখার এই উলটপুরাণে আগামীদিনে কোন রাজনৈতিক দল কতটা ডিভিডেন্ট পায়।
আরও পড়ুন UEFA Nations League: ম্যাচ চলাকালীন লুটিয়ে পড়লেন হাঙ্গেরির কোচ, নেদারল্যান্ডস জিতল ৪-০ গোলে


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?