সময় কলকাতা ডেস্ক, ১৭ নভেম্বরঃ “মাদকচক্রের বিরুদ্ধে জোরদার অভিযান চলবে।” গত শুক্রবার নিজের সমাজমাধ্যমে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণকারী সংস্থা বা এনসিবির ভূয়সী প্রশংসাও শোনা গিয়েছিল তাঁর গলায়। তার দুই দিনের মধ্যে আবারও বড় সাফল্য। হাজি সেলিম ওরফে হাজি বালোচের সাম্রাজ্যে হানা দিল এনসিবি। অপরাধ দুনিয়ায় যিনি পরিচিত ‘লর্ড অব ড্রাগস’ বা ‘মাদকের ঈশ্বর’ বলে পরিচিত। তল্লাশিতে উদ্ধার হয়েছে হাজার হাজার কেজি মাদক।

জানা গিয়েছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সবুজ সংকেত পাওয়ার পরই অভিযান চালায় এনসিবি। অভিযানে মেলে সাফল্য। গুজরাটের পোর বন্দর থেকে উদ্ধার হয় ২ হাজার কোটি টাকার মাদক। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই মাদক ভারতে এসেছে পাকিস্তান মারফৎ। সে দেশের গুপ্তচর সংস্থা আইএসএস এই পাচারের বিষয় অবগত বলে মনে করা হচ্ছে। এই মাদকের সঙ্গে সরাসরি যোগ রয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম কুখ্যাত মাদক কারবারী হাজি সেলিমের। ইতিমধ্যে অমিত শাহের নির্দেশে সেলিমকে ধরতে অভিযান শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। সেলিম পর্যন্ত পৌঁছনোর জন্য ইতিমধ্যেই বেশ কয়েকজন পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে ।


More Stories
সরকারি খাদ্যসামগ্রী চোরাপাচার মধ্যমগ্রাম থেকে, তদন্তে স্বয়ং খাদ্যমন্ত্রী
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
স্কুল থেকে উদ্ধার বিপুল টাকা, তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানের নামে অভিযোগ দায়ের