সময় কলকাতা ডেস্ক, ২০ নভেম্বর: অবশেষে জামিন পেলেন কুন্তল ঘোষ। ববুধবার নিয়োগ দুর্নীতির মামলার রায়দানে তাঁকে জামিন দিল কলকাতা উচ্চ আদালত। বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে এই জামিন একাধিক শর্তসাপেক্ষ।

আরও পড়ুন: Partha Chatterjee: বুধবার রায়দান! আজ উচ্চ আদালত জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায় ?
গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় একই মামলায় পার্থর পাশাপশি ইডি গ্রেফতার করেছিল প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। তদন্তে নেমে তাঁর বিরুদ্ধে একাধিক তথ্যও পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে বারবার আদালতে জামিনের আর্জি জানান কুন্তল। সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন তিনি। তবে লাভ হয়নি। মামলা হাই কোর্টে ফিরিয়ে দেয় শীর্ষ আদালত। একমাসের মধ্যে নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়। অবশেষে বুধবার মিলল জামিন। ইডির মামলায় ১০ লক্ষ টাকার বন্ডে কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট।
আরও পড়ুন: সাত সকালে অগ্নিকাণ্ড বারাসাত বাজারে, পুড়ে ছাই ৬টি দোকান, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
তবে জামিন পেলেও এখনই বাইরে আসতে পারবেন না কুন্তল। আপাতত থাকতে হবে জেলেই। কারণ, ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি, এখনও সিবিআইয়ের মামলায় জামিন পাননি। কুন্তলের আজকের জামিনও একাধিক শর্তসাপেক্ষ। হাই কোর্টের নির্দেশে নিজের পাসপোর্ট থাকলে সেটাও জমা দিতে হবে তাঁকে, যাতে অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে না পারেন। সংশ্লিষ্ট কেসের সঙ্গে জড়িত তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না। কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না।


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা