Home » তিনদিনে নিহত ৮২ : সাম্প্রদায়িক গৃহযুদ্ধে উত্তাল পাকিস্তান

তিনদিনে নিহত ৮২ : সাম্প্রদায়িক গৃহযুদ্ধে উত্তাল পাকিস্তান

সময় কলকাতা ডেস্ক, ২৩ নভেম্বর : পাকিস্তানে তিনদিনের মধ্যে বন্দুক যুদ্ধে ৮২ জন নিহত। সাম্প্রদায়িক গৃহযুদ্ধে উত্তাল পাকিস্তান।

সূত্রের খবর,পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তিন দিন ধরে চলা সাম্প্রদায়িক বন্দুকযুদ্ধে অন্তত ৮২ জন নিহত এবং আরো ১৫৬ জন আহত হয়েছে।  মৃত্যুর তথ্যকে সমর্থন করে রবিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একজন  প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, জোরকদমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। মৃতদের মধ্যে ১৬ জন সুন্নি সম্প্রদায়ে,  বাকি ৬৬ জন শিয়া সম্প্রদায়ের।

পাকিস্তান আদতে সুন্নি সম্প্রদায় অধ্যুষিত  দেশ তবুও পাকিস্তানের বেশ কিছু অংশে অন্য সম্প্রদায়ের ও বাস রয়েছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে শিয়া সম্প্রদায়ের বেশ কিছু মানুষের বাস। দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে সংঘর্ষ লেগেই আছে।

পাকিস্তানের প্রাদেশিক আইন মন্ত্রী  আফতাব আলম আফ্রিদি জানিয়েছেন, তাঁদের প্রাথমিক লক্ষ্য দু দলের সংঘর্ষ  থামানো। তারপরে  সংঘর্ষের বিষয় নিয়ে আলোচনা করা হবে।।

সাম্প্রদায়িক গৃহযুদ্ধে উত্তাল পাকিস্তান  #সাম্প্রদায়িক গৃহযুদ্ধে উত্তাল পাকিস্তান

আরও পড়ুন OPTICAL ILLUSION: আপনার পর্যবেক্ষণ শক্তি ব্যোমকেশ বা ফেলুদার মত, তাহলে ৩৫ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে তিনটি পার্থক্য খুঁজে বের করুন

About Post Author