সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বর: চিটফান্ড মামলা নিয়ে ফের ‘ইডি ইন অ্যাকশান’। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে তল্লাশি শুরু করেছে। সূত্রের খবর, ইডির চারটি দল দিকে দিকে অভিযানে নেমেছে। মূল পাখির চোখ দক্ষিণ কলকাতার ভুয়ো অর্থলগ্নি সংস্থা গুলির অফিসের দিকে। সেখানে থেকেই ষড়যন্ত্রের জট, সন্দেহ কেদ্রীয় তদন্তকারীদের। বছর সাত আগে অর্থ তছরূপের অভিযোগে এক চিটফান্ড সংস্থার মালিক ও তাঁর ছেলে গ্রেপ্তার হয়েছিল। আজ সেই মামলার পোকা ফের নড়ে উঠেছে।

জানা গিয়েছে, প্রয়াগ নামে এক ভুয়ো অর্থলগ্নি সংস্থা মঙ্গলবার ইডি আধিকারিকদের নিশানায় রয়েছে। এই সংস্থার চালক অভীক বাগচী। সকালে তাঁর নিউ আলিপুরের বাড়িতে তল্লাশী চালাতে পৌঁছে গিয়েছিল ইডির একটি দল। এছাড়া জোকার অফিসেও চলে অভিযান। দুই ঠিকানায় বিভিন্ন নথিপত্র ঘেঁটে আর্থিক দুর্নীতি সংক্রান্ত তথ্য হাতে পেতে চাইছে ইডি। এর আগে ২০১৭ সাল নাগাদ প্রয়াগের কর্ণধার ও তাঁর ছেলে গ্রেপ্তার হয় ইডির হাতে। তবে সেই মামলা কিছু বিশেষ কারণে ও পর্যাপ্ত প্রমাণের অভাবে তখন কিনারা করা যায়নি। সেই মামলার কিনারা করতে এদিন দক্ষিণ কলকাতা সংলগ্ন শহরতলি এলাকায় প্রয়াগ গোষ্ঠীর একাধিক ফ্ল্যাটেও তল্লাশি চালাল ইডি।
আরও পড়ুন: নিয়তি ছিল মৃত্যু, অভাবিত অন্তিম পরিণতি বিদ্যুৎ বিভাগের ঠিকা শ্রমিকের
শহরে একেরপর এক আর্থিক তছরুপির অভিযোগে একাধিক এলাকায় তল্লাশী অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত সপ্তাহে লটারি দূর্নীতির অভিযোগে মাইকেল নগর সংলগ্ন এলাকায় রেড করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপশি ইডির এতোষ কাঁচে ছিল দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স, লেক মার্কেটের কিছু অংশ। মঙ্গলবার সাত সকালে ফের সাত বছর আগের চিটফান্ড নিয়ে সক্রিয় ইডি।
আরও পড়ুন: Border-Gavaskar Trophy 2024: পারথে ১৪৭ বছরের ইতিহাস ভাঙল বুমরাহর ভারত, গড়ল একাধিক নজির


More Stories
“রাজনৈতিক প্রতিহিংসা “, জামিনের আবেদন সুজিত বসুর
এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, হানা একাধিক স্থানে
অভিষেকের দুয়ারে ইডি