Home » Enforcement Directorate:  আর্থিক তছরূপের অভিযোগে ফের ইডির হাতে গ্রেফতার প্রয়াগের দুই ডিরেক্টর

Enforcement Directorate:  আর্থিক তছরূপের অভিযোগে ফের ইডির হাতে গ্রেফতার প্রয়াগের দুই ডিরেক্টর

সময় কলকাতা ডেস্ক, ২৭ নভেম্বর: চিটফান্ড দুর্নীতি নিয়ে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল এই মর্মে কলকাতার একটি আবাসনে তল্লাশীও চালিয়েছেন কেদ্রীয় তদন্তকারীরা। বুধবার আর্থিক তছরূপের মামলায় চিটফান্ডের সঞ্চালক গ্রুপ প্রয়াগের দুই ডিরেক্টর এখন ইডির হেফাজতে। আলিপুরের বাড়ি থেকে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচিকে ও মুম্বই থেকে ছেলে অভীককে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

আরও পড়ুন: বিশ্বসেরা ভারতীয় স্পিনারের ক্রিকেট জীবন শেষ হয়েছিল নারীঘটিত অভিযোগে

প্রয়াগ গ্রুপের বিরুদ্ধে ইডির অভিযোগ, এই অর্থলগ্নি সংস্থা বাজার থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা তুলেছে। যার মধ্যে ১ হাজার ৯০০ কোটি টাকা তারা ফেরত দেয়নি। ১৯৯৭ সালে ব্যবসা শুরু করা এই সংস্থা চিটফান্ড নামে এক প্রকল্প তৈরি করেছিল যেখানে তাঁদের দাবি ছিল, ভোক্তারা যে টাকা দেবেন কিছু বছর পর তাঁর তুলনায় অনেক বেশি টাকা ফেরত পাবেন। এই প্রতিশ্রুতিতে জনতার কোটি কোটি টাকা তুলে,পরিমান মত টাকা সংস্থা ফেরত দেয়নি ভোক্তাদের। গত জুলাইয়ে ইসিআইআর করে তদন্ত শুরু করে ইডি। গতকাল অর্থাৎ মঙ্গলবার দুই কর্ণধারের কলকাতা ও মুম্বইয়ের ঠিকানায় হানা দেন ইডি আধিকারিকরা। দিনভর চলে তল্লাশি। রাতে আলিপুরের বাড়ি থেকে সংস্থার কর্ণধার বাসুদেব বাগচিকে ও সুদূর মুম্বই থেকে গ্রেফতার করেছে তাঁর ছেলে অভীক বাগচিকে।

আরও পড়ুন: ত্বকের যত্ন নিতে হাজার হাজার টাকা নয়, যথেষ্ট নারকেল তেলই! কীভাবে ব্যবহার করবেন জানুন..

সূত্রের খবর, প্রয়াগ গোষ্ঠীর মোট সম্পত্তির পরিমাণ কত? এঁদের সঙ্গে কোনও প্রভাবশালী, রাজনৈতিক চিরিত্রের যোগসাজস আছে কি না? থাকলে, কে বা কারা? কীভাবে যুক্ত? সবটা জানতেই ধৃতদের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি আধিকারিকরা। বলে রাখা দরকার, এই প্রথম নয়, এর আগেও ইডির হেফাজতে দিন কাটিয়েছেন প্রয়াগের দুই ডিরেক্টর। ২০১৭ সালে চিটফান্ড মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছিল ইডি।

About Post Author