Home » প্রাক্তন বান্ধবীকে ধর্ষণ করে খুন : প্রমাণ লোপাটের জন্য দেহকে চল্লিশ টুকরো

প্রাক্তন বান্ধবীকে ধর্ষণ করে খুন : প্রমাণ লোপাটের জন্য দেহকে চল্লিশ টুকরো

সময় কলকাতা, ২৮ নভেম্বর : হাড়হিমকরা বললেও কম বলা হয়। বান্ধবী ও প্রাক্তন লিভ ইন পার্টনারকে ধর্ষণ করার পরে শ্বাসরোধ করে খুন করে  ধারালো অস্ত্র দিয়ে দেহকে ৪০ টুকরো করেছিল ২৫ বছর বয়সী নরেশ ভেংরা। এরপরে শরীরের চল্লিশ টুকরোকে জঙ্গলে রেখে এসেছিল বন্য পশুদের খাওয়ার জন্য। শেষপর্যন্ত প্রমাণ লোপাটের জন্য তার মতলব সম্পূর্ণ সিদ্ধ হয় নি। পুলিশ অবশেষে পাকড়াও করেছে নরেশকে। ঝাড়খন্ডের খুন্তি জেলার ঘটনা।

বুধবার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তার প্রাক্তন বান্ধবীকে খুন করার অভিযোগ স্বীকার করে নিয়েছে। কসাই নরেশ ভেংরা জানিয়েছে, এমাসের দ্বিতীয় সপ্তাহে সে কীভাবে খুন করেছিল তার ২৪ বছর বয়সী বান্ধবীকে।

জানা গিয়েছে, পেশায় মাংসের দোকানের কসাই নরেশ ভেংরা। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে একটি মাংসের দোকানে কাজ করত সে। ঝাড়খন্ডের বাসিন্দার নরেশের সঙ্গে  তামিলনাড়ুতে একই সঙ্গে থাকত ২৪ বছরের মহিলা। কিছুদিন আগে ঝাড়খন্ডে ফিরে আসার পরে নরেশ তার লিভ ইন পার্টনারের অজ্ঞাতসারে বিয়ে করে আরেক মহিলাকে। আর এখান থেকে শুরু হয় ঝামেলা। প্রাক্তন বান্ধবী বিয়ের জন্য চাপ দিতে থাকে। এমাসের ৮ তারিখ নরেশ সস্ত্রীক ঝাড়খন্ডে যায়। সেই সময়ই বান্ধবীকে ডেকে এনে ধর্ষণ করে খুন করে। সে  দেহকে ৪০ টুকরো করে খুন্তি জেলার জোরদাগ গ্রাম লাগোয়া জঙ্গলে ফেলে রাখে। জারিয়াগড় থানার পুলিশ দেহটি উদ্ধার করে ও মৃতার মা দেহটি সনাক্ত করেন। তাঁর বয়ান ও সন্দেহর ভিত্তিতে পুলিশ নরেশকে গ্রেফতার করে বলে জানিয়েছেন খুন্তি জেলার পুলিশ সুপার আমন কুমার। তদন্তের জাল মোটের ওপর গুটিয়ে আনাও হয়েছে বলে তিনি জানিয়েছেন।।

আরও পড়ুন পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ হুগলিতে, প্রতিবেশীর বিছানা থেকে উদ্ধার বিবস্ত্র দেহ 

About Post Author