Home » বারাসাত উড়ালপুল বন্ধ থাকছে চারমাস : যানজট এড়াতে কী সিদ্ধান্ত নিল প্রশাসন?

বারাসাত উড়ালপুল বন্ধ থাকছে চারমাস : যানজট এড়াতে কী সিদ্ধান্ত নিল প্রশাসন?

সময় কলকাতা ডেস্ক, ২৯ নভেম্বর :  বারাসাত উড়ালপুল বন্ধ থাকছে চারমাস। সংস্কার-কার্যের জন্য ৬ ডিসেম্বর থেকে চার মাস বন্ধ থাকবে বারাসত উড়ালপুল । তবে কেবলমাত্র সাপ্তাহিক ছুটির দিনগুলি অর্থাৎ সপ্তাহে শনিবার ও রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে উড়ালপুলের উপর দিয়ে যানবাহন চলাচল । শুক্রবার রাত থেকে যানবাহন চলাচল বন্ধ থাকবে। আবার সোমবার সকালে খুলে দেওয়া হবে উড়ালপুল। মধ্যবর্তী সময় জুড়ে সংস্কারের কাজ চলবে। এমনটাই স্থির করেছে পিডব্লুডি।শুক্রবার রাত থেকে সোমবার ভোরবেলা -এই ক’দিন বারাসাত শহরের উপর দিয়ে  এবং  দুটি জাতীয় সড়কের মধ্যে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল বিভিন্ন দিক দিয়ে নিয়ন্ত্রিত হবে। লক্ষ্য সংস্কার কাজের জেরে যানবাহন চলাচল ও যোগাযোগ পরিষেবা ব্যাহত না হয়। পি ডবলু ডি-র সিদ্ধান্তকে খোলসা করে সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়।

পি ডব্লিউ ডি -র সিদ্ধান্ত সংবাদমাধ্যমকে জানিয়ে বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানান, সংস্কারের কাজের জন্য যাতায়াত পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। যানজট কাটাতে  জেলা প্রশাসন, পূর্ত দফতর ও বারাসত পুরসভা মিলিতভাবে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে । প্রশাসন সূত্রেও জানানো হয়েছে, চারমাস কলোনি মোড় ও চাঁপাডালি মোড়ের মধ্যে যোগাযোগকারী উড়ালপুলে যাতায়াত বন্ধ থাকলেও তা চারমাস টানা বন্ধ থাকছে না । সপ্তাহের শেষ দু’দিন অর্থাৎ শনি ও রবিবার বন্ধ থাকবে উড়ালপুলটি । বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মে চলাচল করবে যানবাহন । তবে পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে ।যশোর রোড ও ১২ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু হিসেবে গত কয়েক বছর ধরে বারাসত উড়ালপুলটি ব্যবহৃত হয়ে আসছে । সম্প্রতি, পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে সংস্কারের প্রস্তাব দেন । যানবাহন পরিষেবার বিষয়টি নিয়ে বুধবার মধ্যমগ্রাম দোলতলা পুলিশ লাইনে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা, বারাসত ও মধ্যমগ্রামের পুরসভার পুরপ্রধান, বাস, ট্রাক, অটো ইউনিয়নের প্রতিনিধিরা একটি বৈঠক করেন ৷ এরপরই সংস্কারের কাজে সেতুটি চারমাস ধরে দফায় দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সিদ্ধান্ত হয়, উইক এন্ড বা সাপ্তাহিক ছুটির দিনগুলিতে সংস্কারের কাজ চলবে।

বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়  একযোগে নেওয়া সিদ্ধান্তের  বিষয়ে জানিয়েছেন যে, সেতু সংস্কারের জন্য সপ্তাহে যে দুদিন ফ্লাইওভারের ওপর দিয়ে  যানবাহন চলাচল  বন্ধ থাকবে সেই দু দিন বিভিন্ন যান যথা টোটো, অটো ও ছোট গাড়ি গুলি চলাচল করবে পৌরসভার সামনে থেকে ওয়ান ওয়ে হয়ে  এবং বাদবাকি যে সমস্ত পণ্যবাহী যান ও ভারী যানবাহন রয়েছে সেগুলি ডাকবাংলো মোড় হয়ে ঘুরে চাপাডালি মোড়ের দিকে যাবে । এবং এই চার মাস পুলিশ সদস্যদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, ব্রিজের তলায় যে সকল পিলারের কাজ হবে সেই পিলার সংলগ্ন দোকানগুলিকে সাপ্তাহিক ছুটির দিন বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে বারাসাত পৌরসভা ও জেলা প্রশাসন।

  বারাসাত যানজট পূর্ন শহর- তাই এই দীর্ঘ চার মাস সেতু সংস্কারের জন্য সেতুর ওপর দিয়ে যানবাহন পরিষেবা আংশিক বন্ধ থাকায় যানজট বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে অশনি মুখোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন, বারাসাত ফ্লাইওভার বা উড়ালপুলের সংস্কার যেহেতু বাধ্যতামূলক সেজন্য সাপ্তাহিক ছুটির দুদিন অটো, টোটো এবং বারাসাত থেকে ব্যারাকপুরগামী বাস গুলির ক্ষেত্রে বিশেষ ভাবনা চিন্তা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। ১১ নম্বর রেলগেট সংলগ্ন সন্ধানী ক্লাবের পাশের রাস্তা বা হেলাবটতলা ও সত্যভারতীর পাশ দিয়ে বেশ কিছু যানবাহনের চলাচল সুনির্দিষ্ট করা হবে। এরফলে যানজট ভয়াবহ আকার ধারণ করার হাত থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া যাবে।।

বারাসাত উড়ালপুল বন্ধ থাকছে চারমাস #বারাসাত উড়ালপুল বন্ধ থাকছে চারমাস

আরও পড়ুন প্রাক্তন বান্ধবীকে ধর্ষণ করে খুন : প্রমাণ লোপাটের জন্য দেহকে চল্লিশ টুকরো

About Post Author