স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ ডিসেম্বরঃ পনেরো বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। বুধবার সাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে হারিয়ে দিলেন মেহদী হাসান মিরাজরা। দ্বিতীয় ইনিংসে আয়োজকদের জয়ের জন্য দরকার ছিল ২৮৭ রানের। কিন্তু তাইজুল ইসলামের দাপুটে বোলিংয়ের সামনে ১৮৫ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। পাঁচ উইকেট তুলে নেন তাইজুল। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ১০১ রানে।

২০০৯ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শেষ জয় পেয়েছিল বেঙ্গল টাইগাররা। দুই টেস্টের সিরিজে সাকিব আল হাসানের বাংলাদেশের কাছে চুনকাম হতে হয়েছিল উইন্ডিজ ব্রিগেডকে। কিন্তু তারপর থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিরিজ জয় তো দূরের কথা, একটি টেস্ট ম্যাচেও জিততে পারেনি বাংলাদেশ। চলতি সিরিজের প্রথম ম্যাচেও হারের সাক্ষী থাকতে হয়েছে তাদের। তবে অ্যান্টিগুয়ার বদলা সাবাইনা পার্কে নিলেন মিরাজরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু জয়ডন সিলসের দাপটে ১৬৪ রানের বেশি তুলতে পারেনি তারা। সর্বোচ্চ ৬৪ রান করেন শাদমান ইসলাম। সিলস ৪ উইকেট ও শামার জোসেফ ৩ উইকেট নেন। যদিও কমরানের লক্ষ্য তাড়া করতে নেমেও বাংলাদেশকে পিছনে ফেলতে পারেনি আয়োজকরা। উইন্ডিজের ইনিংস শেষ হয় ১৪৬ রানে। নাহিদ রানা একাই তুলে নেন ৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন কেসি কার্টি।
আরও পড়ুনঃ FC Barcelona: জোড়া গোল রাফিনহার, জয়ে ফিরল বার্সেলোনা
আরও পড়ুনঃ Mohammedan Sporting Club: জামশেদপুরের কাছে হেরে চাপ বাড়ল মহামেডানের
প্রথম ইনিংসের থেকে উন্নতি করলেও দ্বিতীয় ইনিংসেও বড় রান করতে পারেনি বাংলাদেশ। ২৬৮ রান তোলে তারা। জাকের আলি সর্বোচ্চি ৯১ রান করেন। শাদমান ইসলাম করেন ৪৬ রান। জয়ের জন্য উইন্ডিজের দরকার ছিল ২৮৭ রান। কিন্তু চতুর্থ ইনিংসে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না উইন্ডিজ ব্যাটাররা। তাজমুল ইসলাম একাই নিলেন ৫ উইকেট। দুটি করে উইকেট পেলেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। আয়োজক শিবিরের হয়ে কিছুটা লড়াই করলেন অধিনায়ক ব্রেথওয়েট ও কাভেম হজ। প্রথমজন করলেন ৪৩ রান ও দ্বিতীয়জন ৫৫ রান। কিন্তু তা যথেষ্ট ছিল না। চতুর্থ দিনের তৃতীয় সেশনের মধ্যেই গুটিয়ে গেল ব্রায়ান লারার দেশের ইনিংস।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার