Home » Border-Gavaskar Trophy: আবারও ভারতকে ৩৬ রানে অলআউট করতে চায় অস্ট্রেলিয়া! পরিকল্পনা ফাঁস করলেন অজি ক্রিকেটার

Border-Gavaskar Trophy: আবারও ভারতকে ৩৬ রানে অলআউট করতে চায় অস্ট্রেলিয়া! পরিকল্পনা ফাঁস করলেন অজি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ ডিসেম্বরঃ দুঃস্বপ্নের অ্যাডিলেড । চারবছর আগে অস্ট্রেলিয়ার যেই মাঠে ৩৬ রানে ধসে গিয়েছিল ভারতের ইনিংস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা সর্বনিম্ন। সেই লজ্জারস্মৃতি এখনও তরতাজা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। শুক্রবার থেকে আরও একবার অ্যা়ডিলেডে খেলতে নামবে ভারত। আবারও ভারতকে ৩৬ রানে অলআউট করার পরিকল্পনা নিয়েই মাঠে নামবেন প্যাট কামিন্সরা। পরিকল্পনা ফাঁস করলেন অজি ক্রিকেটার।

আরও পড়ুনঃ India vs Australia PM Test: বিরাট নামলেনই না, ব্যর্থ রোহিত! তাও অ্যাডিলেডে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy: অ্যাডিলেড টেস্টের আগে অজি শিবিরে ধাক্কা, সিরিজ থেকে ছিটকে গেলেন হেজেলউড

পারথে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ের পরও স্বস্তিতে নেই ভারতীয় শিবির। কারণ অ্যাডিলেড স্টেডিয়ামে পরবর্তী টেস্ট । যেখানে গোলাপী বলের দিনরাতের টেস্টে পরিসংখ্যান আয়োজকদের পক্ষে। সাতবারের মধ্যে অজি ব্রিগেড প্রত্যেকবারই জিতেছে। অপরদিকে, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে চারবছর আগের লজ্জার স্মৃতিও টাটকা। কিন্তু প্রত্যেকবার সেই ঘটনা ঘটে না বলে দাবি করেছেন অজি উইকেট-রক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারে। তিনি জানিয়ে দিয়েছেন, “ক্রিকেটে এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটেনা।” পাশাপাশি তিনি বলেন ভারতকে আর ৩৬ রানে অল আউট করা সম্ভব নয়। পারথ টেস্টে হারলেও সিরিজে সমতা ফেরার ব্যাপারে আশাবাদী বলে দাবি করেছেন ক্যারে। ভারতকে হারানোর পরিকল্পনা প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন অজি উইকেট-রক্ষক ব্যাটার।

আরও পড়ুনঃ Kane Williamson: উইলিয়ামসনের নতুন নজির, পিছনে ফেললেন ফ্যাব ফোরের তিন প্রতিদ্বন্দ্বীকে

আরও পড়ুনঃ India vs Australia PM Test: বিরাট নামলেনই না, ব্যর্থ রোহিত! তাও অ্যাডিলেডে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত

আরও পড়ুনঃ Syed Mustaq Ali Trophy: বিহারকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলির নকআউটের পথে বাংলা

অ্যাডিলেড টেস্টে আরও শক্তিশালী ভারতকে দেখা যাবে। কারণ প্রথম একাদশে ফিরবেন রোহিত শর্মা ও শুভমন গিল। দুরন্ত ফর্মে থাকা যশস্বীর সঙ্গে ওপেনিংয়ে ফিরবেন রোহিত। অ্যাডিলেড টেস্টের আগে নেটে বাড়তি সময় ঘাম ঝড়াতে দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। রাহুলকে পাঠানো হবে মিডল অর্ডারে। তিন নম্বরে নামবেন শুভমন। দলের ব্যাটিং আক্রমণের দুই স্তম্ভ ফিরলে ভারত আরও শক্তিশালী হবে বলেই মনে করছে ক্রিকেট মহল।  

আরও পড়ুনঃ La Liga: গেটাফেকে হারিয়ে লা লিগার খেতাবী লড়াই জমিয়ে দিল রিয়াল মাদ্রিদ

About Post Author