Home » আলু পাচার বন্ধ করতে সারপ্রাইজ ভিজিট বেচারামের! কেউ জানে না কখন, কোথায় পৌঁছে যাবেন? 

আলু পাচার বন্ধ করতে সারপ্রাইজ ভিজিট বেচারামের! কেউ জানে না কখন, কোথায় পৌঁছে যাবেন? 

সময় কলকাতা ডেস্ক, ৪ ডিসেম্বর: ভিন রাজ্যে আলু বিক্রি বন্ধ করতে সারপ্রাইজ ভিজিট করছেন মন্ত্রী বেচারাম মান্না। তাঁর হুঁশিয়ারি প্রয়োজন হলে রাতপাহারা দেবেন নিজেই। তবু আলু পাচার করতে দেবেন না। এই মর্মে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সারপ্রাইজ ভিজিট করেছেন তিনি। আজ বুধবার ফের কোথাও কখন পৌঁছে যাবেন বেচারাম বলা কেউ জানে না।

আরও পড়ুন: Windies vs Bangladesh: তাইজুলের দাপুটে বোলিংয়ে পনেরো বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট জয় বাংলাদেশের

৩ সেপ্টেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে কত আলু ইতিমধ্যেই বাইরে পাচার হয়ে গিয়েছে তার পরিমাণ প্রকাশ্যে এনেছেন বেচারাম মান্না। মন্ত্রীর কথায় সেই পরিমাণ হল ৮ লক্ষ ৪৩ হাজার ২৯৪ মেট্রিক টন। আগামী দু-তিন দিনের মধ্যে বাংলার বাজারে আলুর দাম নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে সরকার। গতকাল বেচারাম এই আলু পাচারের নেপথ্যে বিরোধীদের ইন্ধন আছে বলেও দাবি করেছিলেন। তাঁর অভিযোগ, রাজ্যকে বিপাকে ফেলতে এক শ্রেণির আলু ব্যবসায়ী ধর্মঘট চালানোর কৌশল নিয়েছিলেন।

আরও পড়ুন: Syed Mustaq Ali Trophy: বিহারকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলির নকআউটের পথে বাংলা

রাজ্য সরকারকে অন্ধকারে রেখে মালদহের মাইতাপুর, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি, কোচবিহারের চ্যাংড়াবান্ধা দিয়ে ব্যাপক আলু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ, রাজ্য সরকারকে অপদস্থ করার চেষ্টা করছেন কিছু আলু ব্যবসায়ী। তা রুখতেই এবার মাঠে নামলেন স্বয়ং রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী।

আরও পড়ুন: সম্ভল যাত্রায় বাধা রাহুল-প্রিয়াঙ্কাদের, গাজিয়াবাদে কংগ্রেসকে আটকে দিল পুলিশ

উল্লেখ্য, রবিবার মন্ত্রী বেচারামের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করার পর সন্তুষ্ট ছিলেন না রাজ্যের আলু ব্যবসায়ীরা। তাঁদের দাবি ছিল ভিনরাজ্যে আলু বিক্রি করতে না দিলে রাজ্যের বাজারে আলু যোগান দেবে না তাঁরা। এই মর্মে মঙ্গলবার আলু ধর্মঘট ডেকে বাজারে আলুর যোগান বন্ধ রেখেছিল আলু মিলের মালিকরা। এর আগে ঝাড়খন্ড সীমানায় লরি বোঝাই আলু পাকড়াও করেছিল রাজ্যের পুলিশ। এই নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নে বৈঠক করে তিনি বলেছিলেন সরকারের অনুমতি না নিয়ে কোনও ব্যবসায়ী যেন ভিন রাজ্যে আলু না পাঠায়। এদিকে আলুর ব্যবসায়ী বক্তব্য, রাজ্যের হিমঘরে যে পরিমান আলু মজুত আছে গোটা ডিসেম্বর মাসে তার অর্ধেক পরিমান আলুতেই চলে যাবে রাজ্যের। কার্যত বাকি আলু ভিনরাজ্যে বিক্রি করতে না পারলে বিপুল ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। তবে গতকাল ফের কৃষি বিপণন মন্ত্রীর প্রতিশ্রুতিতে রাজি হয়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। এবার ভিনরাজ্যে আলু পাচার বন্ধ করতে বদ্ধ পরিকর বেচারাম।

About Post Author