সময় কলকাতা ডেস্ক, ৪ ডিসেম্বর: সম্ভল যাত্রায় আটকে দেওয়া হল রাহুল-প্রিয়াঙ্কাদের। দিল্লি-উত্তরপ্রদেশ সীমানায় তাঁদের গাড়ির গতিপথ রদ করল পুলিশ। গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত সম্ভবলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের উদ্দেশ্য নিয়ে বের হয়েছিয়েন কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী। সঙ্গে আছেন বোন প্রিয়াঙ্কা গান্ধীও। বর্তমানে তিনি ওয়েনাড়ের নব নির্বাচিত সাংসদ। বুধবার দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে গাজিপুর সংলগ্ন এলাকায় আগে থেকেই নিরাপত্তা জোরদার করে রেখেছিল পুলিশ। বসানো হয়েছিল ব্যারিকেডও। সেখানেই দিল্লি-মিরাট এক্সপ্রেস হাইওয়ের উপর রাহুলদের রুখে দিল পুলিশ।

আরও পড়ুন: অবশেষে জট কাটল, ধর্মঘট প্রত্যাহার করলেন আলু ব্যবসায়ীরা
গত মাসে গোষ্ঠীদ্বন্দ্বে জেরে জ্বলে উঠেছিল সম্ভল। ঘটনায় মৃত্যুও হয়েছে একাধিকের। এই নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর তুঙ্গে। সংঘর্ষ আটকাতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ জনের। যা নিয়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা, বিশেষত কংগ্রেস। সংসদেও উঠেছে সম্ভল প্রসঙ্গ। এ হেন পরিস্থিতিতে সম্ভলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের প্রতিনিধিরা। মঙ্গলবার উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই জানান, বুধবারই সম্ভল যাবেন রাহুল। তবে সেখানে যাওয়ার পথে রাহুলদের আটকে দিল পুলিশ। এর প্রতিবাদে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেসের অনুরাগীরা। কার্যত পুলিশ কয়েকজনকে পাকড়াও করেছে।
আরও পড়ুন: গুরাজের স্বর্ণমন্দিরে দুষ্কৃতী হামলা, গুলি চলল প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর উপরে
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর সম্ভলের স্থানীয় আদালতে একটি মামলায় দাবি করা হয়, মোগল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে সেখানকার শাহি মসজিদ তৈরি হয়েছিল। মামলা দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই নিম্ন আদালতের বিচারক আদিত্য গোস্বামী কমিশনার নিয়োগ করে মসজিদে সেই দিনই সমীক্ষার নির্দেশ দেন। কোট গারভী এলাকায় প্রথম দিনের সমীক্ষা নির্বিঘ্নেই হয়েছিল। কিন্তু এর পর গত ২৪ নভেম্বর দ্বিতীয় বার সমীক্ষার সময়ে উত্তেজনা ছড়ায়। তাতে পাঁচ জনের মৃত্যু হয়। পুলিশের গুলিতেই মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগ। উত্তেজনা ঠেকাতে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সম্ভলে বহিরাগতদের ঢোকা আটকাতে একটি নির্দেশ জারি করে যোগী আদিত্যনাথের সরকার। বুধবার সেখানে যেতে গেলেই বাধার মুখে পড়েন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।
আরও পড়ুন: প্রেমিককে বিয়ে না করায় তরুণী ও তাঁর স্বামীকে এলোপাথাড়ি কোপ, চাঞ্চল্য নদিয়ার


More Stories
যুদ্ধের জাঁতাকলে ভারত
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত
নাশকতার ছক : রাজধানীতে বিস্ফোরণের আশঙ্কা , জারি হাই অ্যালার্ট