Home » World Test Championship: ভারত কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে?

World Test Championship: ভারত কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে?

সময় কলকাতা ডেস্ক, ৯ ডিসেম্বরঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ক্রিকেটপ্রেমীদের নজর রয়েছে সেদিকে। প্রশ্ন, ভারত কি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে?ভারত কী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে? হয়তো পারবে, হয়তো পারবে না।

একথা বলার কারণ, ভারতের সম্ভাবনা এখনও সম্পূর্ণ নষ্ট হয়ে যায় নি তথাপি ভারত এ মুহূর্তে পয়েন্ট সংগ্রহের তালিকায় রয়েছে তৃতীয় স্থানে। পয়েন্ট টেবিলে রদবদল হতেই পারে, আর সেজন্য দরকার ভারতের টানা জয় এবং পয়েন্ট টেবিলে  প্রথম দুদলের পরাজয়।  প্রথম দুটি স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুটি দলই টেস্ট খেলছে। অস্ট্রেলিয়া খেলছে ভারতেরই বিরুদ্ধে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার টেস্ট চলছে শ্রীলংকার বিরুদ্ধে। এরকম প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা হারলে পয়েন্টের রদবদল হতেই পারে। আসুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলের অবস্থা।

আরও পড়ুনঃ মোহনবাগানের পাহাড় বিজয়

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে  বিশ্রী হারের পরে ভারত কি নতুন করে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান ভালো করতে পারবে? পয়েন্ট টেবিলে চোখ রাখলেই বোঝা যাবে তৃতীয় স্থানে থাকা ভারতের প্রথম স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং চতুর্থ স্থানে থাকা শ্রীলংকার দ্বিতীয় স্থান থাকা  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পয়েন্ট টেবিলে ভারতের অবস্থা অনেকটাই ভালো করে তুলতে পারে। প্রশ্ন হচ্ছে, দক্ষিণ আফ্রিকার মাটিতে  শ্রীলংকার ভালো ফল করা যতটা কঠিন ততটাই কঠিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে  ভারতের দুর্দান্ত ফল। স্বাভাবিকভাবেই, ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের  ফাইনালে খেলা সম্ভাবনাগত দিক দিয়ে বেশ কঠিন। তবুও মহানও অনিশ্চয়তার খেলা ক্রিকেট তাই আজকের দিনে দাঁড়িয়ে উত্তর দেওয়াও কঠিন ভারত কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে?

 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল #বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

About Post Author