সময় কলকাতা ডেস্ক, ১২ ডিসেম্বর: সুপ্রিম কোর্টে আরজি কর মামলায় নির্যাতিতার পরিবারের তরফে লড়ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। তবে এ বিষয়ে এখনও তাঁর কিছু জানা নেই বলেই দাবি নির্যাতিতার বাবার। এদিকে সূত্রের দাবি, নির্যাতিতার পরিবারের সঙ্গে মত বিরোধের জন্যই মামলা থেকে সরে দাঁড়ালেন আইনজীবী।
আরও পড়ুন: SYED MUSHTAQ ALI TROPHY: সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টারে হার্দিকের বরোদার কাছে হার বাংলার
বুধবার আইনজীবী বৃন্দা গ্রোভারের অফিসের তরফে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, আর জি কর মামলায় আর লড়বেন না তিনি। ওই বিবৃতিতে আইনজীবী হিসাবে সংশ্লিষ্ট মামলায় বৃন্দা সমস্ত দায়িত্ব পালন করেছেন বলেই দাবি করা হয়েছে। সেখানে উল্ল্যেখ করা রয়েছে, এখনও পর্যন্ত আরজি কর নিয়ে ৪৩ জনের বয়ান নেওয়া হয়েছে। অভিযুক্তের জামিনের জোরাল বিরোধিতা করা হয়েছে আদালতে। এখনও তারা জামিন পায়নি কেউ। তিনি তাঁর পেশাগত দায়িত্ব পালন করেছেন। তবে সূত্রের খবর, আইনজীবীর সঙ্গে নির্যাতিতার পরিবারের বহু ক্ষেত্রে মতবিরোধ হয়েছে। তেমনই আবার কিছু কিছু ক্ষেত্রে হস্তক্ষেপজনিত কিছু সমস্যাও রয়েছে। সে কারণেই সম্ভবত বৃন্দা গ্রোভার এই মামলা থেকে সরে গেলেন।
আরও পড়ুন: মাদক খাইয়ে ধর্ষণ প্রেমিকাকে! অভিযুক্ত মুর্শিদাবাদ মেডিক্যালের চিকিৎসক
প্রসঙ্গত, গত ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় রাজ্য তথা গোটা দেশজুড়ে শোরগোল পড়ে যায়। নৃশংস হত্যাকাণ্ডের জল গড়ায় সুপ্রিম কোর্টেও। প্রথমে নির্যাতিতার পরিবারের তরফে সর্বোচ্চ আদালতে সওয়াল করতেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তবে গত সেপ্টেম্বর মাসে আইনজীবী বদল হয়। নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী বৃন্দা গ্রোভারকে বেছে নেওয়া হয়। জানা গিয়েছিল বিনা মূল্যেই মামলা লড়ছিলেন তিনি। তবে এবার সেই মামলা থেকে সরে দাঁড়ালেন আইনজীবী।


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি
পাটুলিতে শুট আউট, নিহত যুবক