পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা , ১৩ ডিসেম্বর : বইমেলায় নিষিদ্ধ ফুডস্টল । বই ছাড়া কিছুই থাকবে না । গত বছরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবারও বারাসাত বইমেলায় একই সিদ্ধান্ত বহাল থাকছে। ১৭ ডিসেম্বর শুরু হতে চলা বারাসাত পুরসভা পরিচালিত তৃতীয় বারাসাত বইমেলায় থাকছে শুধুই বই। এমনটাই জানিয়ে দিয়েছেন বারাসাত পুরসভার চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত গ্রন্থাগার আধিকারিক। বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানিয়েছেন,সাতদিন ধরে চলবে বইমেলা। ১৭ তারিখে ২৩ তারিখ শেষ হবে বারাসাত গ্রন্থ মেলা। অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলার বর্তমান সময়ের অন্যতম খ্যাতনামা কবি শ্রীজাত। শুক্রবার বারাসাত বইমেলায় ৭২ টি স্টলের লটারির মাধ্যমে বিলিবন্টন সম্পন্ন হল বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় ও বারাসাত জেলা গ্রন্থাগারের অধিকর্তা অলক মজুমদারের উপস্থিতিতে। ছিলেন পুরসভার দায়িত্বশীল পদে আসীন বিভিন্ন ব্যক্তিত্ব।
শীত এসেছে, কুয়াশাঘেরা রাত ও সকাল। নলেন গুড় আর জয়নগরের মোয়ার মত মেলার মরশুম। জেলায় জেলায় বইমেলার মরশুম। ২০২২সালে পুরসভার পরিচালনায় গভর্নমেন্ট স্কুল ( প্যারিচরণ সরকার বিদ্যালয় ) প্রাঙ্গনে শুরু হয়েছিল বারাসাত বইমেলা। ২০২৩ সালে জেলা গ্রন্থাগার বইমেলা হয়েছিল এই মাঠেই পুরসভা ও গ্রন্থাগার কৃত্যকের যৌথ উদ্যোগে। এবছর জেলা বইমেলা হতে চলেছে অশোকনগরে। বারাসাত পুরসভা যথারীতি সাড়ম্বরে বইমেলার আয়োজন করেছে বারাসাত প্যারীচরণ সরকার স্কুল মাঠে। বেলা দুটো থেকে রাত নটা পর্যন্ত চলবে বইমেলা।৭২ টি বইয়ের স্টল যারমধ্যে ৪৬টি পুস্তক প্রকাশনা সংস্থা থাকবে বলে জানিয়েছেন জেলা গ্রন্থাগার অধিকর্তা অলক মজুমদার। বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানিয়েছেন,এবার বইমেলা উপলক্ষে বিশেষ কিছু চমকপ্রদ কর্মসূচি থাকছে আর পাঠকদের সুবিধার্থে বইমেলার সময় বাড়িয়ে দুপুর দুটো থেকে রাত সাড়ে নটা পর্যন্ত করা হয়েছে। বইমেলায় গতবারের উপচে পড়া ভিড়কেও ছাপিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন শিক্ষা পারিষদ পান্নালাল বসু ও বারাসাত পুরসভা কর্তৃপক্ষ ।
আরও পড়ুন বারাসাত : দুষ্কৃতীর হামলায় প্রাণসংশয় পুলিশের
মাঝে আর কটা দিন, বইমেলা উপলক্ষে সেজে উঠছে বারাসাত থানা ও স্টেডিয়াম সংলগ্ন এলাকা। রাস্তার পাশে খাবারের দোকানের অনুমতি থাকলেও বইমেলার ভেতরে তাদের প্রবেশ নৈব নৈব চ।।
বইমেলায় নিষিদ্ধ ফুডস্টল #বইমেলায় নিষিদ্ধ ফুডস্টল


More Stories
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
অভিনেতাদের কাছে সেরা-টুকু নেওয়ার মাস্টার আর্ট ছিল সত্যজিৎ রায়ের জানা