সময় কলকাতা ডেস্ক, ১৪ ডিসেম্বর: গল্ফ গ্রিনে মহিলার কাটা মুণ্ডুর উদ্ধারের পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছিল এক সন্দেহভাজনকে। এবার মুণ্ডুর পর একে একে উদ্ধার হল বাকি দেহাংশও! টানা জেরার করে পুলিশ জানতে পেরেছে ধৃত ব্যক্তি সম্পর্কে মৃতার জামাইবাবু। মহিলাকে খুনের সঙ্গে তাঁর সরাসরি কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার গল্ফ গ্রিন এলাকার একটি আবর্জনার স্তূপ থেকে শুধু মুণ্ডু পেয়েছিল পুলিশ। আজ, শনিবার ওই এলাকা থেকেই মহিলার আরও কিছু দেহাংশ উদ্ধার হয়েছে। তবে দেহ আরও কত টুকরো করা হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি, দীর্ঘ জেরার পর অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি সম্পর্কে মৃতার জামাইবাবু। তবে তিনিই খুন করেছেন এমন পোক্ত প্রমান এখনও হাতে আসেনি পুলিশের।
প্রসঙ্গত, শুক্রবার সাতসকালে গল্ফ গ্রিন এলাকায় একটি আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয় প্লাস্টিকে মোড়া এক মহিলার কাটা মুণ্ডু। সাফিকর্মীদের চোখে পড়া মাত্র এলাকাবাসীদের ডেকে দেখান তাঁরা। খবর দেওয়া হয় রিজেন্ট পার্ক থানায়। পুলিশ এসে মুণ্ডুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপর ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকার বিভিন্ন অংশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। মহিলার পরিচয় জানা মাত্র তদন্ত করে তাঁর প্রেমিককে সন্দেহভাজনের তালিকায় রেখে তাঁকে আটক করেছে পুলিশ। পরে জেরা করে জানা গিয়েছে ধৃত আসলে মৃতার জামাইবাবু। পুলিশ সূত্রে খবর, মহিলার নাম পরিচয় জানতে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার থানাগুলিতেও ছবি পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তদন্ত থেকে অনুমান করা হচ্ছে, প্রণয়ঘটিত কারণের জেরে মহিলাকে খুন করা হয়। বাকি দেহাংশের উদ্ধারের কাজ চলছে। সম্ভবত, প্রমাণ লোপাটে দেহাংশ ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকার আবর্জনার স্তূপে। কার্যত সংলগ্ন এলাকার ভ্যাটগুলিতেও তল্লাশি চালিয়েছিল পুলিশ। আজ আরও কয়েকটি দেহাংশ উদ্ধার হয়েছে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা