Home » তন্ময়ের সাসপেনশন তুলল সিপিএম, দলীয় তদন্তে ‘ক্লিনচিট’ পেলেন বামনেতা

তন্ময়ের সাসপেনশন তুলল সিপিএম, দলীয় তদন্তে ‘ক্লিনচিট’ পেলেন বামনেতা

সময় কলকাতা ডেস্ক, ১৪ ডিসেম্বর: মহিলা সাংবাদিকের শ্লীলতাহানীর অভিযোগে দল থেকে নিলম্বিত হয়েছিলেন উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্য। শনিবার তাঁর সাসপেনশন তুলে নিল সিপিএম। এদিন সিপিএমের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাসপেনশন প্রত্যাহারের বিষয়ে বিজ্ঞপ্তি দিলেন দলের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী।

আরও পড়ুন: মায়ের সামনেই জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল ছয় বাচ্চাকে! মৃত এক, বাকিদের অবস্থা আশংকাজনক

শুক্রবার রাতে স্বয়ং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম মৃণালবাবুকে এই বিজ্ঞপ্তি দেওয়া নির্দেশ দেন। যার পরেই জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে মৃণালবাবু লিখেছেন, ‘গতকাল রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আমাদের জানিয়েছেন, আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড তন্ময় ভট্টাচার্যকে তদন্ত সাপেক্ষে যে সাসপেন্ড করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ এখন থেকে তন্ময় ভট্টাচার্য পার্টির স্বাভাবিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারবেন।’ দলীয় সমর্থন পেয়ে নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগকে উড়িয়ে তন্ময় বলেন, “আমি আগেই বলেছিলাম, এটা পরিকল্পিত কুৎসা। তবে এটা আমার আক্ষেপ যে ঘটনাটা এমন সময় ঘটল যখন আমার দায়িত্বপ্রাপ্ত এলাকার পার্টির সম্মেলনেও যোগ দিতে পারিনি।”

আরও পড়ুন: OPTICAL ILLUSION: জিনিয়াসদের মত দৃষ্টিশক্তি আপনার, নিচের ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

প্রসঙ্গত, গত অক্তবর মাসে সিপিএম নেতা তন্ময় ভট্যাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এক মহিলা সাংবাদিক। সমাজ মাধ্যমে লাইভ করে হেনস্থার ঘটনার কথা নেটিজেনদের জানিয়েছিলেন তিনি। লাইভে তাঁকে বলতে শোনা গিয়েছিল, “চার বছর সাংবাদিকতা করছি কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার।” মহিলা সাংবাদিক আরও জানিয়েছিলেন, এর আগেও বহুবার তাঁর বাড়িতে খবর করতে গিয়ে তন্ময় তাঁকে স্পর্শ করেছেন। তবে এবার তা মাত্রা ছাড়িয়ে গিয়েছে। সিপিএম নেতা না কি সোজা গিয়ে বসে পড়েছিলেন মহিলার কোলে। এর উত্তরে সেই সময় তন্ময়ের বক্তব্য ছিল, “মা বলে ডাকি ওঁকে। মজা করে কোলে আঙ্গুল দেখিয়ে বলেছিলাম এখানে বসবো।” এরপর সেই দিনই সিপিএম নেতাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছিল দল। তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তন্ময়ের বিরুদ্ধে। এদিকে বরানগর থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হয়েছে বাম নেতাকে। দলের তরফেও তদন্ত করা হচ্ছিল। সেই তদন্ত শেষেই এবার কমরেড তন্ময় ভট্টাচার্যকে ‘ক্লিনচিট’ দিল লাল শিবির।

About Post Author