Home » শীতের রাতে এই খাবারগুলো থেকে দূরে না থাকলেই বিপদ!

শীতের রাতে এই খাবারগুলো থেকে দূরে না থাকলেই বিপদ!

সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বর: শীতকাল এখন তাঁর সেরা পর্যায়ে পৌঁছে গিয়েছে। গতকাল তাপমাত্রার পারদ নেমেছিল ১২.৫ডিগ্রি সেলসিয়াসে। এই সময় রাত দীর্ঘতর হয়, ছোট হয় দিন। তবে বাঙালির কাছে শীতকাল মানেই বনভোজন, ঘুরতে যাওয়া লেগেই আছে। আর তার সঙ্গে চলে জমিয়ে খাওয়া দাওয়া। চিকিৎসকরা কিন্তু বলছেন, এই সময় বড্ড বেশি উলটো পালটা খাওয়া দাওয়া হয়, ফলে শরীর খারাপ হয়। তাই নিজেকে সুস্থ রাখতে অন্তত রাতের বেলা কিছু খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখলেই ভাল। জানুন শীতের রাতে কোন কোন খাবার একদম খাওয়া যাবে না।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: “সংবিধান বদলে দিতে চাইছে”, ‘এক দেশ, এক ভোট’ প্রসঙ্গে বিজেপিকে তোপ অভিষেকের

পনির দুগ্ধজাত খাদ্য। রাতে পনির খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। কোলেস্টরলের মাত্রাকেও বৃদ্ধি করে পনির। তাই শীতের রাতে পনির থেকে দূরে থাকুন। এছাড়া অতিরিক্ত মশলাদার কোনও খাবার রাতে না খাওয়াই ভাল। মশলাদার খাবার বুক জ্বালা, অম্বলের মতো নানা শারীরিক সমস্যার জন্ম দেয়। রাতে ফল খেলে হজম ক্ষমতা বিঘ্নিত হতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যাও সৃষ্টি হতে পারে। একইসঙ্গে ফ্যাটযুক্ত চকোলেট, আইসক্রিম, মিষ্টি জাতীয় খাবার রাতে যথাসম্ভব এড়িয়ে চলাই ভাল। আরও মনে রাখতে হবে পিৎজা, বার্গার, প্রক্রিয়াজাত খাবারকে নৈশভোজ হিসাবে একদমই বেছে নেবেন না। এগুলি স্বাস্থ্যের জন্যে যেমন ক্ষতিকর, ওজন বাড়াতেও সাহায্য করে। তাই রাতে এই সব না খাওয়াই ভাল। রাতে মাছের তুলনায় মাংস খাওয়া ক্ষতিকর। মাংস দ্রুত হজম হয় না।

আরও পড়ুনঃ আন্দুল কলেজে শহিদ দিবস পালনের দাবিতে বচসা! ধুন্ধুমার কাণ্ড এসএফআই বমান টিএমসিপির

About Post Author