Home » অবশেষে হার মানল মোহনবাগান

অবশেষে হার মানল মোহনবাগান

সময় কলকাতা ডেস্ক, ২০ ডিসেম্বর : অবশেষে হার মানল মোহনবাগান। গোয়ার মাটিতে গোয়ার কাছে ১-২ গোলে হার মানল তারা। ৮২ দিন পরে টানা ৮ ম্যাচ অপরাজিত থাকার পরে গোয়ার ফতোদরা স্টেডিয়ামের হার মানল মলিনা-র ছেলেরা। গোয়ার জয়ের নেপথ্য নায়ক  বোরহা হেরেরা ফার্নান্ডেজ। অপর এক ফার্নান্ডেজকে দিয়ে দু গোল করালেন তিনি। ব্রাইসন ফারনান্ডেজ দুটি গোলের ক্ষেত্রে বল সাজিয়ে দিলেও প্রথম গোলের ক্ষেত্রে টম আলড্রেডের পায়ে লেগে বলের গতিপথ পরিবর্তন হয়ে যায় ।  বোরহাকে এদিন চোখে পড়ল বারবার।ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিকের পরে আবার শুক্রবার  ক্ষুরধার হয়ে কলকাতার আরেক বড় দলের বিরুদ্ধে গোয়াকে জয় এনে দিলেন তিনি। ১২ ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট ২৬। ঘরের কাছে নিঃশ্বাস ফেলছে গোয়া। তাদের পয়েন্ট ২৪।।

আরও পড়ুন OPTICAL ILLUSION: ৭০ শতাংশ পাঠক ৪০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারেননি, আপনি পারবেন?

About Post Author