সময় কলকাতা ডেস্ক, ২৩ ডিসেম্বর: বিশ্বের বেশকিছু দেশে ধর্ষকদের বিরুদ্ধে ‘সার্জিক্যাল কাষ্ট্রেশন’ আইন আনা হচ্ছে। এই আইন অনুযায়ী ধর্ষণের অভিযুক্ত দোষী প্রমাণিত হলে কারাগারের পাশাপশি কেটে নেওয়া হয় তাঁর পুরুষাঙ্গ। তবে ভারতের এই আইন আসার আগেই যেন ক্ষিপ্ত প্রেমিকারা প্রেমিকদের উপর লাগু করে ফেলেছেন ‘সার্জিক্যাল কাষ্ট্রেশন’! আর এই ধরনের ঘটনায় শুধু বাংলাই নয়, এবার শিরোনামে উত্তরপ্রদেশ। জানা গিয়েছে, আট বছরের প্রেমের পরেও যুগলের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। অন্য মহিলার সঙ্গে প্রেমিকের বিয়ে ঠিক করা হয়েছে। বিয়েতে রাজি প্রেমিকও। সেই রাগ থেকেই বিদায় জানাতে এসে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিলেন তরুণী! তাঁকে গ্রেফতার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন যোগীরাজ্যের মুজফ্ফরনগরের যুবক।
আরও পড়ুন: ১৫০ কোটির দেশে ডাক্তারের অভাব! মেডিক্যালে ভর্তি নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
এই সার্জিক্যাল কাষ্ট্রেশন আইনি আনার জন্য সর্ব প্রথম প্রস্তাব এনেছে আমেরিকার লুসিয়ানা। তবে ভারতে সরকারি অনুমোদন ছাড়াই যেন চলছে এই আইনের রমরমা! পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিভিল লাইনস্ থানা এলাকায় একটি হোটেলে রবিবার প্রেমিকাকে ডেকেছিলেন উত্তরপ্রদেশের ওই যুবক। উদ্দেশ্য ছিল সম্পর্কে ইতি টানার আগে সব মিটিয়ে নেওয়া। সেখানেই যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন তরুণী। ধারালো অস্ত্র দিয়ে তিনি প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, গত আট বছর ধরে যুগলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু যুবকের পরিবার তাঁদের এই সম্পর্কে সায় দেয়নি। সম্প্রতি তারা অন্য পাত্রীর সঙ্গে যুবকের বিয়ে স্থির করেন। পরিবারের সিদ্ধান্ত মেনে নেন যুবকও। তবে মেনে নিতে পারেননি প্রেমিকা। ঘটনার কথা জানাজানি হওয়ার পর পুলিশ পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখনও সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তরুণীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: Premier League: ঘরের মাঠে লজ্জার হার ম্যানচেস্টার ইউনাইটেডের, আটকে গেল চেলসি, জিতল লিভারপুল
প্রসঙ্গত, এই মাসেই একই ধরনের দুটি ঘটনার সম্মুখীন হয়েছিল বাংলা। তাও পর পর দুই দিনে। প্রথমে হাওড়ার দোমজুড়ে। ও দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের দমকলে। দুই ক্ষেত্রেই বচসায় জেরে প্রেমিকের ও স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়েছিল দুই মহিলা।


More Stories
জামাইকার বিরুদ্ধে লড়াই করে হারল ভারত
নাবালিকা ধ*র্ষণ-হ*ত্যার ঘটনায় পুলিশের হাসিঠাট্টা
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম