Home » মা উড়ালপুলে ২৪ ঘণ্টা চলবে বাইক,স্কুটার! বছর শেষে পা-বন্দি তুলে নিল লালবাজার

মা উড়ালপুলে ২৪ ঘণ্টা চলবে বাইক,স্কুটার! বছর শেষে পা-বন্দি তুলে নিল লালবাজার

সময় কলকাতা ডেস্ক, ২৮ ডিসেম্বরঃ দিনের ২৪ ঘণ্টাই মা উড়ালপুলে ছুটবে দু-চাকা। বছরের শেষে বড় সিদ্ধান্ত নিল লালাবাজার। মা উড়ালপুলে একেরপর এক দুর্ঘটনা রুখতে বাইক, স্কুটি চলাচলের সময় বেঁধে দিয়েছিল কলকাতা পুলিশ।  রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত মা উড়ালপুলে বাইক নিষিদ্ধ করা হয়েছিল। এবার সেই সময়সীমা তুলে দিল প্রশাসন। মা ফ্লাইওভারে ২৪ ঘণ্টাই চলবে বাইক-স্কুটি। শনিবার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

আরও পড়ুনঃ “যিনি দায়িত্ব দিয়েছেন তিনিই নেবেন, এতে অস্বাভাবিক কিছু নেই!” ফিরহাদকে সরানোর নেপথ্যে কোন কারণ?

নগরপাল জানিয়েছেন, মা ফ্লাইওভারে ২৪ ঘণ্টা বাইক, স্কুটি চলবে। তবে গাড়ির গতির দিকে কড়া নজর থাকবে। সীমা অতিক্রম করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, “তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা অনেক রাতে ফেরেন। তাঁরা অনেকেই দুচাকার গাড়ি ব্যবহার করেন। এছাড়া অনেকরকম জরুরি পরিস্থিতি থাকে। তাই ২৪ ঘণ্টা মা উড়ালপুল দিয়ে বাইক চলাচল করতে পারবে।”

আরও পড়ুনঃ হাওড়ায় পুলিশ আধিকারিকের স্ত্রীর রহস্যমৃত্যু! পাশের ঘর থেকে উদ্ধার দুই পুত্রসন্তান, নেপথ্যে কারা?

দিন দিন মা উড়ালপুলে বাইকারোহীদের দৌরাত্ম‌্য বাড়ছে। গতির নেশায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। ২২ ডিসেম্বর সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনায় দুই বাইকারোহীর মৃত্যু হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে বাইক-সহ দুই আরোহী উড়ালপুল থেকে নিচে পড়ে যান। এর আগে উড়ালপুলে রাতে বাইক রেসিং চলত। রেসিং রুখতে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক নিষিদ্ধ করা হয়। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে খবর, সকাল ছয়টা থেকে বাইকগুলোতে ছাড় দেওয়া ছিল। এবার সেই বিধিনিষেধ তুলে নেওয়া হল। সারাদিনই বাইক চলবে উড়ালপুলে।

About Post Author