সময় কলকাতা ডেস্ক, ৩১ ডিসেম্বরঃ বাংলাদেশের কুখ্যাত জঙ্গি শাব শেখকে গ্রেপ্তারের পরই ওই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। রবিবার গভীর রাতে নওদা থানার দুর্লভপুর গ্রাম থেকে সাজিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, সাজিবুলের বাড়িতেই প্রথম থেকে ঘাঁটি গেড়েছিল শাব শেখ। সাজিবুল, শাব শেখের পিসতুতো ভাই। ধৃতকে জেরা করলে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশাবাদী পুলিশ।
সম্প্রতি অসম পুলিশ অভিযান চালিয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে। যারা ইসলামিক স্টেট জেহাদি গোষ্ঠীর মতাদর্শে বিশ্বাসী আনসারুল্লা বাংলা টিমের সদস্য বলে জানা যায়। তাঁদের জেরা করতেই উঠে আসে শাব শেখের কথা। কেরল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, বাংলাদেশের খিদিরপুরের কেদারতলার বাসিন্দা শাব। আগে আত্মীয়দের সঙ্গে দেখা করতে প্রায়ই হরিহরপাড়া আসত সে। কিন্তু পরবর্তীতে পাকাপাকিভাবে চলে আসে। বাংলার ভোটারও হয় সে। শুরু করে বিভিন্নরকম ব্যবসা। তবে এর আড়ালে যে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তার সম্পর্ক ছিল, তা প্রকাশ্যে আসতেই হতবাক পরিবারের সদস্যরাই। এবার পুলিশের জালে একই পরিবারের আরেক সদস্য।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি