Home » কেউ কথা রাখে না, কিন্তু কথা রাখলেন কাউন্সিলর

কেউ কথা রাখে না, কিন্তু কথা রাখলেন কাউন্সিলর

সময় কলকাতা ,নিউজ ডেস্ক: “ভোট শেষ প্রতিশ্রুতি শেষ”বরাবরই এই ট্রাডিশন দেখে আসছে সাধারণ জনগণ। যারা ভোটদান-কে গণতন্ত্র রক্ষার সবচেয়ে বড় দেওয়াই হিসেবে মনে করেন। স্বতঃস্ফূর্তভাবে ভোট দান গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে পরিণত হয়। আর রাজনৈতিক নেতারা? তাঁরা বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে, ভোটারদের প্রভাবিত করে নিজের ভোট বাক্সে পড়া ব্যালটের পরিমাণ বাড়ায়। এটাই চিরাচরিত ভাবে হয়ে আসছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক দলের প্রতিশ্রুতি অথবা নেতার প্রতিশ্রুতি বাস্তবের মুখ দেখতে পায় না। প্রতিশ্রুতির বেনোজলে একটা বিপরীত স্রোতের দেখা পাওয়া গেল বারাসাতের ১০ নম্বর ওয়ার্ডে।

বারাসাত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোডের শহীদ বাদল লেনের প্রায় ৫০০ ফুট রাস্তা সংস্কার না হয়ে পড়েছিল। এলাকার বাসিন্দারা বারবার পৌরসভায় যোগাযোগ করা সত্ত্বেও কাজ না হওয়ায় কিছুটা হলেও ক্ষুব্ধ ছিলেন। গত পৌরসভা নির্বাচনের আগে এই ১০ নম্বর ওয়ার্ডটি ছিল বামপন্থীদের হাতে। তৎকালীন কাউন্সিলর কিছুটা হলেও চেষ্টা করেছিলেন তা সত্ত্বেও কাজ হয়নি। নির্বাচনের প্রাক্কালে ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বর্তমান পৌর পিতা দেবব্রত পাল ,ওয়ার্ডের বাসিন্দাদের কথা দিয়েছিলেন রাস্তাটি তৈরি করে দেবেন। ভোটের প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতি অবশেষে রক্ষা করলেন দেবব্রত পাল, যদিও পৌরসভার অর্থ দিয়ে নয়।

সম্পূর্ণ ব্যক্তিগত অর্থ দিয়ে এই ৫০০ ফুট রাস্তা তৈরীর কাজ শনিবার সকাল থেকে শুরু করলেন দেবব্রত পাল। পৌরপিতা দেবব্রত পাল জানান”আমি জিজ্ঞাসা করি এলাকাবাসী আমার কাছে দাবি করেছিল, দীর্ঘদিন ধরেই রাস্তাটি না হয়ে পড়ে আছে এটা তৈরি করে দেওয়ার। তারপরেই আমি কথা দিয়েছিলাম যে রাস্তাটি আমি তৈরি করে দেবো। সেই প্রতিশ্রুতি রক্ষার জন্যই প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয় করে নিজের উদ্যোগে রাস্তা তৈরি করছি”। দেবব্রত পালের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ১০ নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দারা। বিভিন্ন জনপ্রতিনিধি তাদের প্রতিশ্রুতি যদি এমন ভাবেই রক্ষা করেন তাহলে হয়তো জন পরিষেবার সংজ্ঞা বদলে যাবে।

About Post Author