সময় কলকাতা, দীপ সেন: ফুটবল বাঙালির কাছে এক জনপ্রিয় খেলা। ফুটবলের উন্মাদনা অন্য রূপ নেয় পশ্চিমবঙ্গে। সে ডার্বি হোক বা পাড়ার খেলা, উন্মাদনার উৎসবের রূপান্তরিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে উৎসব ঘোষণার পরে কার্যত এই ফুটবল খেলা উৎসবের রূপান্তরিত হয়েছে। শীতের মরশুম পড়লেই পাড়ায়- পাড়ায় ,অলিতে -গলিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। মূলত এই সমস্ত ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তা থাকেন তৃণমূলের বিধায়ক অথবা সাংসদ অথবা কাউন্সিলররা।সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এর উদ্যোগে মধ্যমগ্রামে আয়োজন করা হল দিবারাত্রি নকআউট ফুটবল প্রতিযোগিতা।
উত্তর ২৪ পরগনা জেলায় শনিবার মধ্যমগ্রামের দিকবেরিয়া নদীভাগ স্পোর্টিং ক্লাবের ময়দানে সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে এবং দিগবেরিয়া নদীভাগ স্পোটিং ক্লাবের সহযোগিতায় আয়োজন করা হয় দিবরাত্রি নকআউট ফুটবল টুর্নামেন্ট। আজ দুপুর ১টার সময় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মহিষাদল বিধানসভার প্রাক্তন বিধায় সুদর্শন ঘোষ দস্তিদার। এছাড়া উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। বিভিন্ন অঞ্চলের একাধিক ফুটবল টিম নিয়ে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। কাকলি ঘোষ দস্তিদারের একাধিক সমাজ সেবামূলক কার্যক্রমের মধ্যে ফুটবল খেলাও একটা অংশ। শিক্ষা আর স্বাস্থ্য অঙ্গাঙ্গীভাবে জড়িত। ফলে শিক্ষার যেমন প্রসারে অগ্রণী ভূমিকা নেন কাকলি ঘোষ দস্তিদার। ঠিক তেমন ভাবেই খেলাধুলাকে প্রাধান্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সাংসদ। 


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে