Home » ২০৩৬ এর অলিম্পিক অনুষ্ঠিত হতে পারে ভারতে!

২০৩৬ এর অলিম্পিক অনুষ্ঠিত হতে পারে ভারতে!

২০৩৬ এর অলিম্পিক অনুষ্ঠিত হতে পারে ভারতে!

সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: ২০৩৬ সালে ভারতবর্ষে অলিম্পিক করে দেখাতে চায় আমাদের দেশ। দেশের পক্ষ থেকে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে অলিম্পিকের আয়োজন করার ইচ্ছের কথা আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য ২০৩৬ সালের অলিম্পিক সংঘটিত করবার জন্য ইতিমধ্যে দশটি দেশ তাদের ইচ্ছা জানিয়েছে। ভারতবর্ষ তাদের মধ্যে একটি। নরেন্দ্র মোদী জাতীয় ক্রীড়া সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে এই কথা জানিয়েছেন। নরেন্দ্র মোদী আরও জানিয়েছেন, যদি আমরা সত্যি সত্যি ২০৩৬ সালে ভারতবর্ষে অলিম্পিক সংগঠিত করতে পারি তাহলে ভারতবর্ষে খেলাধুলার মান একটা অন্য উচ্চতায় পৌঁছবে। দেশের ভাবমূর্তি ও সম্পূর্ণভাবে একটা অন্য উচ্চতায় পৌঁছে যাবে।

প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য নরেন্দ্র মোদি বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছেন যাতে ভারতবর্ষ অলিম্পিকের আয়োজক দেশ হিসেবে স্বীকৃতি পেতে পারে। এর আগে এশিয়াড অনুষ্ঠিত করলেও ভারতবর্ষে অলিম্পিক অনুষ্ঠিত করবার দায়িত্ব কখনো সংগঠক দেশ হিসেবে পায়নি। শুধুমাত্র সম্মানের প্রশ্ন ছাড়াও অলিম্পিক সংগঠিত করা একটা বড় আকারের অর্থনৈতিক কাজ কর্মের সঙ্গে জড়িত। অলিম্পিক সংগঠিত করতে পারলে সে ক্ষেত্রে দেশের অর্থনৈতিক উন্নতি ঘটবে পাশাপাশি ক্রীড়া জগতেও উন্নয়ন ঘটবে, অর্থাৎ সার্বিকভাবে দেশের উন্নয়ন হবে।

About Post Author