সময় কলকাতা, হাসানুজ্জামান, বসিরহাট:-গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তৃণমূল নেতা গ্রেফতার। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা স্বরূপ নগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পোলতা গ্রামের ঘটনা। ২৯ বছরের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের কনভেইনার মামুন কবিরের বিরুদ্ধে। অভিযোগ ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করার। পাশাপাশি ধর্ষণের ঘটনা অন্য কোথাও জানালে মারধর করা হবে বলে ভয় দেখানোর অভিযোগ।
নির্যাতিতা গৃহবধূ স্বরূপ নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর, সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা মামুন কবিরকে গ্রেফতার করে স্বরূপ নগর থানার পুলিশ। ধৃত মামুন কবিরকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাই স্বরূপ নগর থানা পুলিশ। অন্যদিকে এই দিন নির্যাতিতা গৃহবধূকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানো হয়। পাশাপাশি বসিরহাট মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে তার গোপন জবানবন্দি নেওয়ার কথা। ধৃত মামুন কবিরের বক্তব্য তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে। এর পিছনে রয়েছে রাজনৈতিক মদত এবং মাটি মাফিয়াদের চক্রান্ত ।পোলতা গ্রামের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপ নগর জুড়ে।



More Stories
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা