সময় কলকাতা, নিজস্ব প্রতিনিধি:- ভারতের বিদেশ সচিব প্রজাতন্ত্র দিবসে চিনে কেন? গোটা দেশ যখন প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে তখন প্রায় নিঃশব্দে চিনে পৌঁছলেন ভারতবর্ষের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। আর দুদিন পরে চিনা নববর্ষ উৎসব। প্রায় সাত দিন ধরে বন্ধ থাকবে চিনের সব দপ্তর। তার আগে ভারতবর্ষের বিদেশ সচিবের এই গুরুত্বপূর্ণ চিন সফর। আজ সোমবার ভারতবর্ষের বিদেশ সচিব চিনের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসছেন। সাউথ ব্লক সূত্রে পাওয়া খবরে জানা গেছে ২০২০ সালে পূর্ব লাদাখে ভারত চিন সম্পর্কের অস্থিরতার পর এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।
রবিবারই চিনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তর সম্পর্কিত ভারপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সদস্যের সঙ্গে বৈঠক করেছেন ভারতবর্ষের বিদেশ সচিব। দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক ও সীমান্ত গত সমস্যা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। বিশেষত সীমান্তের সমস্যা মিটিয়ে নিয়ে দু’দেশের সম্পর্ক যাতে ২০২০ এর আগের অবস্থায় অন্তত ফিরিয়ে নিয়ে যাওয়া যায়,সেদিকে জোর দেওয়া হবে এই দ্বিপাক্ষিক আলোচনায়। উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি পদে ফেরত আসার পর পুতিনের সঙ্গে সম্পর্কের পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ক ভালো করবার দিকেও গুরুত্ব দিয়েছে ভারত। ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন করে রাজনৈতিক সম্পর্কে কিছুটা পরিবর্তন আসতে পারে। সেদিক থেকে দেখলেও ভারত চিনের এই উচ্চ পর্যায়ের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্বের রাজনৈতিক মহল।


More Stories
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক