Home » অনুব্রতর গড়ে প্রতিবেশীর ঘরে ঢুকে ধর্ষণ! কীর্ণাহারে ফাঁসির দাবি পরিবারের

অনুব্রতর গড়ে প্রতিবেশীর ঘরে ঢুকে ধর্ষণ! কীর্ণাহারে ফাঁসির দাবি পরিবারের

সময় কলকাতা ডেস্ক:- মাঝরাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ। অভিযুক্ত প্রতিবেশী যুবক। তাকে গ্রেপ্তার করেছে বীরভূম পুলিশ। বুধবার আদালতে তোলা তোলা হয় ধৃতকে। যৌন হেনস্তার ঘটনাটি ঘটেছে অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমের কীর্ণাহার থানার ঠিবা পঞ্চায়েত এলাকায়। অভিযুক্তর ফাঁসির দাবিতে সরব প্রতিবেশী ও পরিজনরা।

ওই নির্যাতিতা বধূ মঙ্গলবার কীর্ণাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বুধবার অভিযুক্ত সুবীর বাউড়িকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। আদালতের তরফে ৩ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। নির্যাতিতার শ্বশুরবাড়ির তরফে অভিযুক্তর ফাঁসির দাবি জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরেই ওই গৃহবধুর উপরে কু-নজর ছিল প্রতিবেশী ওই যুবকের। সোমবার রাতে ওই মহিলা ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। স্বামী ঘরে ছিলেন না। অভিযোগ, রাতে প্রতিবেশী যুবক সুবীর বাউরি মদ্যপ অবস্থায় দরজায় ভেঙে ঘরে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করেন মহিলা। সুবীর কেন ঘরে ঢুকেছে, জিজ্ঞাসা করতে থাকেন। সুবীর উত্তর না দিয়ে জোর জবরদস্তি শুরু করে। প্রতিবেশীদের ডাকার ভয় দেখাতেই মুখে চাদর গুজে দেয় অভিযুক্ত। তারপর ধর্ষণ করা হয় বলে দাবি। কিন্তু ওই মহিলার স্বামী রাতে ঘরে ছিল না এই খবর কি করে অভিযুক্ত জানলো সেটা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

About Post Author