Home » নদীর জল দূষণের দায়ে একাধিক হোটেল ও রেস্তোরাঁকে নোটিশ দিল পলিউশন কন্ট্রোল বোর্ড

নদীর জল দূষণের দায়ে একাধিক হোটেল ও রেস্তোরাঁকে নোটিশ দিল পলিউশন কন্ট্রোল বোর্ড

নদীর জল দূষণের দায়ে একাধিক হোটেল ও রেস্তোরাঁকে নোটিশ দিল পলিউশন কন্ট্রোল বোর্ড

সময় কলকাতা, নিজস্ব প্রতিনিধি:-নিজস্ব প্রতিনিধি: শিপ্রা নদীর জল দূষণের দায়ে ১৩ টি হোটেল এবং ৫ টি রেস্তোরাঁকে নোটিশ দিল উত্তরাখণ্ডের পলিউশন কন্ট্রোল বোর্ড। এই হোটেল গুলি মূলত জনপ্রিয় ধর্মীয় ধাম কাঞ্চিতে অবস্থিত। নৈনিতাল থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই আশ্রমটির অনুগামীদের মধ্যে অনেকেই রয়েছেন সমাজের নামিদামী ব্যক্তি। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকেরবার্গ, ক্রিকেটার বিরাট কোহলি এবং আরো অনেকে।

উত্তরাখণ্ড পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিসাররা ৩ দিন ধরে এই ধামের কাছাকাছি নদীর জলের উপর সমীক্ষা চালান। তাতে ধরা পড়ে এই আশ্রমকে ঘিরে যে হোটেল এবং রেস্টুরেন্ট গড়ে উঠেছে সেগুলো নদীর জল প্রবলভাবে দূষিত করছে। এই তীর্থধামটিতে প্রতিদিন প্রায় ১০ হাজার তীর্থযাত্রী আসেন। সপ্তাহের শেষে ছুটির দিনে তা বেড়ে ২০ থেকে ২২ হাজার পর্যন্ত পৌঁছে যায়। এই হোটেল ও রেস্টুরেন্ট গুলি জলশোধনের কোন প্রকল্প না রেখেই ব্যবসা করে যাচ্ছে। অনেকেরই পরিবেশ দূষণ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নেওয়া নেই।

সমীক্ষা শেষ হওয়ার পর উত্তরাখণ্ডের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই হোটেল ও রেস্টুরেন্টগুলিকে নোটিশ দিয়েছে। বলা হয়েছে এক মাসের মধ্যে নোটিশের উত্তর দিতে হবে। সন্তোষজনক উত্তর না পেলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রয়োজনীয় শাস্তি মূলক ব্যবস্থা নেবে। পলিউশন কন্ট্রোল বোর্ডের আধিকারিক অরুণ নেগি আরও বলেন, কাঞ্চি ধামে সমীক্ষা চালানোর সময় ধরা পড়ে যে বেশ কিছু নতুন হোটেল তৈরি হতে শুরু করেছে ।যেগুলো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রয়োজনীয় ছাড়পত্র নেয়নি।

About Post Author