সময় কলকাতা সানি রায়, জলপাইগুড়ি:-অষ্টম শ্রেনীর ছাত্রীকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠলো তৃনমূল নেতার ভাইপোর বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের ভাইপো গোলাম মাসুদ মুহম্মদের টোটো রিক্সা করে মাঝেমধ্যেই স্কুলে যেতো নাবালিকা। সম্প্রতি সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে শহরের তিস্তা উদ্যান এলাকায় নিয়ে যায়। এরপর তাকে জোর করে একটি চকলেট খাওয়ায়।এরপর ছাত্রীটি তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে তিস্তা পারে নির্জন এলাকায় নিয়ে গিয়ে যৌন নিগ্রহ চালায় অভিযুক্ত। এরপর তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
ছাত্রীর দাদুর অভিযোগ এরপর থেকে মনমরা হয়ে ছিল নাতনি। তার মা সেই কারন জানতে নাতনিকে চেপে ধরতেই সব খুলে বলে। অভিযুক্ত টোটো চালকের কাকা তাদের গ্রামের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য।আমরা অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ছাত্রীর দিদা জানান তার মেয়ে নাতনির স্কুল ব্যাগ গোছাতে গিয়ে আঁতকে ওঠে।দেখে প্রেগন্যান্সি টেস্ট কিট রয়েছে তার ব্যাগে। কিভাবে তার ব্যাগে এই কিট তা জানার জন্য চেপে ধরতেই নাবালিকা জানায় ওই টোটো চালক তার সাথে যৌন নিগ্রহ করার পর তাকে এই কিট দিয়েছে। নাবালিকার দিদার দাবি অবিলম্বে ওই অভিযুক্ত শাস্তি হোক।
বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন” তৃণমূল দ্বারা পরিচালিত এই রাজ্যে ধর্ষণ এখন সাধারন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা জানতে পেরেছি অভিযুক্তর কাকা ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য ছিলেন। তাই এরা এইসব ঘৃণ্য কাজ করার এত সাহস পায়। অবিলম্বে ওই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলার দাবী জানাচ্ছি”।
তৃনমূলের জেলা সম্পাদক বিজেপির দাবী উড়িয়ে দিয়ে বলেন “কাকা আমাদের দল করেন। ভাইপো আমাদের কেউ নয়।আমরা মমতা ব্যানার্জীর দল করি। তাই এইসব একদম বরদাস্ত করি না। আমাদের বিশ্বাস পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তুলবে”।
জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা রুজু করে, তদন্ত শুরু করা হয়েছে। নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর শনিবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার ক্রান্তি থানা এলাকা থেকে অভিযুক্ত গোলাম মাসুদ মহম্মদকে গ্রেফতার করেছে পুলিশ।


More Stories
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
সামাজিক গণমাধ্যমে প্রতীকী বিদ্রোহ জলপাইগুড়ির তৃণমূলে