সময় কলকাতা নিজস্ব, প্রতিনিধি:- দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল জয়, ২৭ বছর বাদে বিজেপির দখলে দিল্লি। চলতি বছরেই বিহার বিধানসভা নির্বাচন। দিল্লির জয় কে পাথেয় করে এবার পাখির চোখ বিহার বিধানসভা। যদিও বিগত বিহার বিধানসভা বিজেপি জোটের হাতেই রয়েছে। নিজেদের কম বিধায়ক নিয়ে বিজেপির সমর্থনে সরকার চালাচ্ছে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড।
দিশেহারা বিরোধীরা
দিল্লির গেরুয়া ঝড়ে তছনছ হয়ে গিয়েছে আপ, কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী শিবির। তবে গেরুয়া শিবিরে যে ভোট বৃষ্টি হয়েছে তার ছিটেফোঁটাও পড়েনি শরিকদের ঘরে। ৪৮ আসনে বিজেপির বিরাট জয়ের মাঝে দিল্লিতে ধরাশায়ী হয়েছে এনডিএ-র দুই শরিক জেডিইউ ও এলজেপি। বিহার ভোটের আগে নীতীশ-চিরাগদের এই পারফরম্যান্স যথেষ্ট ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে।
অবশ্য রাজনৈতিক মহলের দাবি, দিল্লির মাত্র দুটি আসন দিয়ে এতদূর বিচার করা ঠিক নয়। তার উপর দিল্লির মাটিতে জেডিইউ ও এলজেপির সংগঠনিক শক্তি নেই বললেই চলে। সবকিছু মাথায় রাখলেও দিল্লির ভোটে শরিকদের এই ব্যর্থতা বিহার ভোটে বিজেপি একেবারে এড়িয়ে যাবে বলে মনে হয় না।
চলতি বছরের শেষেই বিহারের বিধানসভা নির্বাচন
চলতি বছরের শেষের দিকেই বিহারে বিধানসভা নির্বাচন। এই রাজ্যের একটি বড় অংশে রয়েছে পূর্বাঞ্চলী ভোটার। রাজনৈতিক মহলের অনুমান, সেখানে জল মাপতেই দিল্লিতে দুই আসন বিহারের শরিকদের ছাড়া হয়েছিল। তবে ভোটের ফল বলছে, পূর্বাঞ্চলী ভোটাররা বিজেপিতে আস্থা রাখলেও এনডিএ-র শরিকদের উপর বিন্দুমাত্র ভরসা নেই। ভোট শতাংসের হিসেবে দিল্লিতে মাত্র ০.০১ শতাংশ ভোট পেয়েছে জেডিইউ-র দল। এদিকে আসন্ন বিহার নির্বাচনে ২৪৩ আসনের মধ্যে ২২৫ আসনে জয় পাবে বলে বার্তা দিয়েছে এনডিএ। সেক্ষেত্রে, বিজেপি নিজের উপর ভরসা রাখলেও, শরিকরা কতদূর কী করতে পারবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত। এর উপর চিরাগ পাসওয়ার্ড এর সঙ্গে নিতিশ কুমারের একদমই মতানৈক্য নেই। গত বিধানসভা নির্বাচনে চিরাগ পাশওয়ানের দল বিহারে আলাদা লড়াই করেছিল।পরিস্থিতি তেমন হলে শরিকদের আসনে কোপ পড়তে পারে। পাশাপাশি বারবার জোট পাল্টে নিতিশ কুমার খুব একটা বিশ্বাসের জায়গায় নেই।
প্রসঙ্গত, দিল্লি বিধানসভায় ৭০ আসনের মধ্যে দুটি আসন বিহারের এই দুই শরিক জেডিইউ ও এলজেপিকে ছেড়েছিল বিজেপি। বুরারি আসনে প্রার্থী হয়েছিলেন জেডিইউ-র শৈলেন্দ্র কুমার ও দেওলি আসনে প্রার্থী হন লোক জনশক্তি পার্টির দীপক তম্বর। দুই কেন্দ্রেই জয়ী হয়েছেন আপের প্রার্থী। ২০,৬০১ ভোটে হেরেছেন শৈলেন্দ্র এবং ৩৬ হাজার ভোটে হেরেছেন দীপক। দিল্লির অন্যান্য বিধানসভা কেন্দ্রে পূর্বাঞ্চলী অর্থাৎ বিহার ও উত্তরপ্রদেশ এবং বাঙালি ভোটারদের বিপুল সমর্থন পেয়েছে গেরুয়া শিবির। শুধুমাত্র এই দুটি আসনে অনেক ভোটে পরাজিত হয়েছে জোট প্রার্থী। রাজধানীর মাটিতে বিহারী আস্থা অর্জনে শরিকদলের ব্যর্থতা যথেষ্ট চিন্তায় ফেলেছে বিজেপিকে।


More Stories
ঋতব্রতদের সম্পর্কে কুণাল ঘোষের বক্তব্য কেন তাৎপর্যপূর্ণ?
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
অভিষেকের পরে কল্যাণ